Chicken Pakora Recipe in Bengali language | Chicken Pakora Recipe in Bengali

 আমার রাস্তার ধারের কোন ভাজা ভুজির দোকানে বিকেল বেলায় চিকেন পাকোড়ার গরম গরম গন্ধের অনুভূতি আসে,পাকোড়ার ভাজা হতে দেখি কিছু কিনে খেয়ে নিজের মন ভরতে পারি না মন চায় আরো চিকেন পাকোড়ার খেতে তাই দোকানে না খেয়ে বাড়িতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর রেসিপি ভাবছেন কীভাবে তৈরির করবেন

চিকেন পকোড়া সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন।

সহজেই ঘরে চিকেন পকোড়া বানিয়ে ফেলতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক…

Chicken Pakora Recipe in Bengali language | Chicken Pakora Recipe in Bengali

চিকেন পকোড়া উপকরণ - ingredients for Chicken Pakoda

  • বোনলেস চিকেন টুকরো – (২৫০ গ্রাম)
  • ধনে গুঁড়ো – (২ চিমটে)
  • হলুদ গুঁড়ো – (২ চিমটি)
  • শুকনো লঙ্কার গুঁড়ো – (২ চিমটি)
  • জিরা – (১চিমটি)
  • আদা-রসুন পেস্ট – (১ চিমটি)
  • চাট মসলা – (১ চিমটি)
  • কাঁচালঙ্কা কুঁচি – (৫ টি)
  • লবণ – (স্বাদমতো)
  • পেঁয়াজ কুচি – (২ কাপ)
  • ধনেপাতা কুঁচি
  • সামান্য লেবুর রস
  • বেসন
  • চালের গুঁড়ো – (২ কাপ)
  • জল
  • সাদা তেল – (১০০ মিলি)

 

প্রণালী - How to Make Chicken Pokoda Recipe in Bengali


Step 1

রান্নার শুরু তেই চিকেন টাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে ধুয়ে ফেলুন তারপর জল ঝরিয়ে রাখুন।

Step 2

এবার ওই চিকেন টার মধ্যে দিয়ে দিন ১ চামচ গোলমরিচ গুঁড়ো,২ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,১ চামচ চাট মসলা,১ চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ, লেবুর রস দিয়ে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ কে ভালো করে মিশিয়ে ১০-১৫ জন্য রেখে দিন।

Step 3

১৫ মিনিট পর ওই চিকেন টার মধ্যে দিয়ে দিন ২ চামচ করে আদা ও রসুন বাটা,৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার,৩ টেবিল চামচ চালের গুঁড়ো,একটি ডিম, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।

Step 4

চিকেন টুকরো গুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে একটা চিকেনের টুকরো গুলো একটা একটা করে দিয়ে গ্যাসের ফ্লেমে টাকে লো টু মিডিয়াম করে ৪-৫ মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে।

Step 5 

চিকেন পকোড়া গুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে একটা পাত্রে নামিয়ে নিন তারপর টমেটো সস আর পেঁয়াজ কুচি সহযোগে চিকেন পকোড়া গুলো গরম গরম পরিবেশন করুন।

চিকেন পকোড়া রেসিপি - আরো একটি ভিডিও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!