পনির কারি মশলা - Paneer Curry Masala in Bengali

আজ আমি তোমাদেরকে খুবই সুস্বাদ্য একটা রেসিপি শেয়ার করছি কম উপকরণ দিয়ে যদি পনির কারি মশলা (Paneer Curry Masala) স্বাদ নিতে চায় তাহলে আর দেরি না করে পড়ুন আর সময় করে রান্না করে নিন।

পনির কারি মশলা - Paneer Curry Masala in Bengali

পনির কারি মশলা উপকরণ - Paneer Curry Masala Ingredients

  • নরমাল পনির ৫০০ গ্রাম
  • ১ টা মিডিয়াম সাইজের টমেটো
  • ১ চা চামচ আদা কুঁচি
  • ৩/৪ টি কাঁচা লঙ্কা
  • ১/২ চা চামচ লবণ
  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ২ চা চামচ হলুদ গুঁড়ো
  • হাফ চা চামচ বেসন
  • হাফ কাপ টকদই
  • ১/২ চা চামচ লবণ
  • ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ৪/৫ টেবিল চামচ সাদা তেল
  • ১/২ চা চামচ গোটা জিরে
  • ১ টি তেজপাতা
  • ২ চা চামচ ধনে গুঁড়ো
  • হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • স্বাদমতো চিনি
  • আরো পড়ুন: শাহী পনির রেসিপি

Paneer Curry Masala in Bengali - পনির রেসিপি রান্নার পদ্ধতি

প্রথমে কেটে নিতে হবে পনির গুলো ছোট ছোট টুকরো করে। তারপর পনির গুলোকে একটা পাত্রে নিয়ে তাতে লবণ, গোল মরিচ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পনির আর এই উপকরণ গুলোর সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে ৩ মিনিট রেখে দিন।
৩ মিনিট পর পনির গুলোকে একটা কড়াইতে সাদা তেল গরম করে পনির গুলোকে হালকা লাল করে ভেজে নিন হবে।

  1. আরো পড়ুন : পনিরের ছোলার ডাল রেসিপি
ওর পর একটা কড়াইতে দেড় টেবিল চামচ বেসন দিয়ে ৩ মিনিট নেড়ে চেড়ে বেসন টাকে ভেজে নিন। তারপর একটা পাত্রে ভাজা বেসন গুলো তুলে তাতে টকদই, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন রেখে দিন

এবার মিক্সচারে টমেটো,আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে, নেড়েচেড়ে মিশিয়ে তার পর তাতে টমেটো পেস্ট টা দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে ৫ মিনিট কষিয়ে নিতে হবে।
তারপর পর যখন দেখবে মসলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন তাতে বেসন আর টকদই মিশ্রণ টা দিয়ে দেব আরো এক কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমে মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে।

কষানো হয়ে গেলে তাতে লবন ও চিনি দিয়ে গ্রেভি টা ফুটে উঠলে ভেজে রাখা পনির গুলো দিয়ে দিন। তারপর আরো ৩ মিনিট ফুটিয়ে নিন নামিয়ে নিন হবে তার পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!