বিকেলে রোজ সব লোকের ভাজা ভুঁজি খেতে মন করে Paneer Kathi Roll,চপ, চিকেন পোঁকোড়া, আরো অনেক কিছু তা কোনো রাস্তা দোকানের থেকে না খেয়ে নিজের হাতে বাড়িতে স্বাস্থ্যকর খাবার তৈরি করে নিন আজ আমি আপনাদের দারুন স্বাদের Kathi Roll Recipe কীভাবে তৈরির করবেন জানাবো খুব সহজে পদ্ধতি চলুন তাহলে দেখে নেওয়া যাক।
সামগ্রী - ingredients for Kathi Roll Recipe
- ময়দা - ৪০০ গ্ৰাম।
- পনির - ২০০ গ্রাম।
- সাদা তেল - ৫০ মিলি।
- গোটা জিরা - ১ চামচ।
- গোটা ধনে - ১ চামচ।
- বাটার - ১ চামচ।
- টকদই - বড়ো ২ চামচ।
- কাশ্মীরি রেট চিলি পাউডার - ১/২ চামচ।
- গরম মসলা গুঁড়ো - ১/২ চামচ।
- হলুদ গুঁড়ো - ১/২ চামচ।
- জিরা গুঁড়ো - ১/২ চামচ।
- আদা বাটা - ১/২ চামচ।
- রসুন বাটা - ১/২ চামচ।
- গোলমরিচ গুঁড়ো - ১/২ চামচ।
- বেসন - ১ চামচ।
- কাঁচা লঙ্কা কুচি - ২টি।
- পেঁয়াজ কুচি - ১টি।
- ক্যাপসিকাম কুচি - ১ টি।
- টমেটো সস - ১ চামচ।
- চিলি সস - ১ চামচ।
- স্বাদমতো - লবণ।
- চিনি - ২ চামচ।
- আরো পড়ুন - চিকেন টিক্কা রেসিপি
যে ভাবে তৈরি করবেন - How to make Paneer Kathi Roll Recipe in Bengali
Step 1
প্রথমে পনির গুলো কেটে ছোটো ছোটো টুকরো করে নিন। ওর পর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিন ১ চামচ গোটা জিরে,১ চামচ গোটা ধনে দিয়ে নাড়াচাড়া করে শুকনো ভেজে নিন তারপর মিক্সচার দিয়ে এই দুটি মসলাটা গুঁড়ো করে নিন।
Step 2
এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বড়ো ২ চামচ টকদই,কাশ্মীরি রেট চিলি পাউডার ১/২ চামচ।
গরম মসলা গুঁড়ো ১/২ চামচ,হলুদ গুঁড়ো ১/২ চামচ,জিরা গুঁড়ো ১/২ চামচ, স্বাদমতো লবণ, ভাজা গুঁড়ো মসলা ২ চামচ,আদা বাটা ১/২ চামচ,রসুন বাটা ১/২ চামচ দিয়ে সমস্ত উপকরণ কে ভালো করে মিশিয়ে নিতে হবে।
Step 3
ভালো করে মিশিয়ে ওতে আরো দিয়ে দিন বেসন ১ চামচ,গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি,পেঁয়াজ কুচি,ক্যাপসিকাম কুচি আর কেটে রাখা পনির টুকরো গুলো দিয়ে ভালোভাবে করে মাখিয়ে ২০ মিনিট রেস্ট তে রেখে দিন।
Step 4
২০ মিনিট পর একটা কড়াইতে তেল আর বাটার গরম করে তাতে দিয়ে দিন রেডি করে রাখা পনির টা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিন ৩ মিনিট আর ওতে দিয়ে দিন চিলি সস, টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে গ্যাসের ফ্লেমে টাকে বন্ধ করে নামিয়ে নিন।
Step 5
এবার একটা বাটিতে ময়দা ৪০০ গ্ৰাম নিয়ে তাতে দিয়ে দিন সামান্য লবণ আর ২ চামচ চিনি আর ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন ময়দা আর তেল টা তার পর সামান্য জল আটার মতো মাখিয়ে একটা টো তৈরি করে রেখে দিন ১৫ মিনিটের জন্য।
Step 6
১৫ মিনিট পর টো টাকে লম্বা করে লেচি কেটে নিতে হবে তারপর এই লেচি গুলোকে একটা একটা করে বেলনি দিয়ে লেচি তে তেল লাগিয়ে বেলে নিন।
Step 7
তারপর একটা তাওয়াতে গরম করে তাতে একটা পরোটা দিয়ে পরোটার দুই দিগে সেঁকে উপর থেকে সাদা তেল দিয়ে দুটো সাইটে আরো ভালো করে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই ভাবে সব পরোটা গুলোকে ভেজে নিতে হবে।
Step 8
এবার একটা পাত্রে একটা পরোটা নিয়ে তাতে তৈরি করে রাখা পনির টা দিয়ে দেব আর তাতে দিয়ে সামান্য পেঁয়াজ কুচি, আর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
