রাতের খাবারে বাঙালীর মুখে লুচি, রুটি সঙ্গে যদি পাতে পেয়ে য়ায় আলুর দম (bengali aloo dum recipe) পুরো জমে যায় খাবারের থালি টা। তাই আজ থেকে লুচি, রুটির সাথে কাশ্মীরি আলুর দম (kashmiri dum aloo recipe) বাড়িতে বানিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করে পরিবেশন করুন। দেখবেন অপূর্ব স্বাদের আলুর দম রান্না তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন বানান (dum aloo recipe)।
রাঁধুনি – দীলিপ জানা
টাইম - ২০ মিনিট
প্রয়োজনীয় সামগ্রী - Ingredients for Kashmiri Dum Aloo
- ছোট আলু - ৫০০ গ্রাম।
- কাজুবাদাম - ১ টেবিল চামচ।
- কিসমিস - ১০/১২ টি।
- হিং - ১ চিমটে।
- জিরা - ১/২ চামচ।
- মৌরি গুঁড়ো - ১ চামচ।
- ধনে গুঁড়া – ১ চামচ।
- ছোট এলাচ টুকরো - ৪ টি।
- সরষে তেল - ৫০ মিলি।
- লবঙ্গ - ৪ টি।
- দারচিনি টুকরো - ২ টি।
- বড়ো এলাচ - ২ টি।
- আদা বাটা - ১/২ চামচ।
- কাঁচা লঙ্কা বাটা - ১/২ চামচ।
- মৌরি বাটা - ১/২ চামচ।
- টকদই - ২ টেবিল চামচ।
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ১/২ চামচ।
- চিনি - ২ চামচ।
- জয়ত্রী।
পদ্ধতি - How to make Kashmiri Dum Aloo
Step 1
প্রথম সব আলু গুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিন সব গুলোকে ওর পর একটা কড়াইতে তেল গরম করে তাতে সিদ্ধ আলু গুলো দিয়ে লাল করে ভেজে তুলে রাখুন।
Step 2
তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছোট এলাচ টুকরো ৪ টি,লবঙ্গ ৪ টি,দারচিনি টুকরো ২ টি, জয়ত্রী,বড়ো এলাচ ২ টি এগুলো কে নিয়ে থেঁতো করে গুঁড়ো করে নিন।
Step 3
এবার একটা গ্রান্ডিং যারে দিয়ে দিন আদা টুকরো, মৌরি ২ টেবিল চামচ,২ টি কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রাখুন।
Step 4
তারপর ওই একি গ্রান্ডিং যারের মধ্যে দিয়ে দিন কাজুবাদাম ১ টেবিল চামচ,কিসমিস ১০/১২ টি,২ টেবিল চামচ টকদই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব।
Step 4
ওর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন থেঁতো করে রাখা সমস্ত গোটা গরম মসলা গুলো দিয়ে দিন ওর পর দিয়ে দিন আদা আর মৌরি বাটার পেস্ট টা দিয়ে অল্প জল দিয়ে দেবে।
Step 5
ওর মধ্যে কাজুবাদাম আর কিসমিসের পেস্ট টা দিয়ে নাড়াচাড়া করুন গ্রাসের ফ্লেমে টাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি ৪ মিনিট স্বাদমতো লবণ, আর ২ চামচ চিনি , ১/২ চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কষানো হয়ে গেলে তাতে গরম জল দিয়ে দেবে।
Step 6
গরম জল দেওয়ার পর তাতে ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আরো ৩-৪ মিনিট ফুটিয়ে নিন সব শেষে মৌরি গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্রাসের ফ্লেমে টাকে বন্ধ করে নামিয়ে নিন তারপর একটা গরম গরম পরিবেশন করুন।
