শীতের কালে রাতের খাবারের নিজের হাতে রান্না করে খেতে চান বাটার চিকেন Butter Chicken খাবারটি পাঞ্জাবি হলেও এই খাবারটি বহু বছর ধরে আমাদের ভারতে খুব বিখ্যাত। আমাদের ভারত ছাড়া ও অনেক দেশ বিদেশের লোকের ও পছন্দ করেন,এই বাটার চিকেন খেতে বিশেষ করে যারা বাঙালি স্টাইলে খাবারের স্বাদ পছন্দ করেন। এই খাবার টি বিভিন্ন ধরনের তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন Butter Chicken Recipe in Bengali
সুস্বাদু বাটার চিকেন তৈরির পদ্ধতি
উপকরণ
- মুরগি মাংসের পিস - ৪০০ গ্ৰাম।
- টক দই- ২ চামচ।
- বাটার - টুকরো।
- কিউব মাখন - ৩ গ্রাম।
- ১ টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা- ৩ চামচ
- রসুন আর আদা পেস্ট- ১/২ চামচ।
- লাল লঙ্কা গুঁড়া- ২ চামচ।
- হলুদ গুঁড়া- ২ চামচ।
- কাঁচা লঙ্কা- ৩/৪টি।
- তেজপাতা - ২টি ।
- কাসুরি মেথি পাতা- ২ চা চামচ।
- ১টি ছোটো লেবুর রস - ২ চামচ।
- গরম মসলা গুঁড়ো - ১ চামচ।
- ধনে গুঁড়ো- ১ চামচ।
- নুন- স্বাদমতো।
- দারুচিনি টুকরো- ১ টি।
- ধনিয়া পাতা কুঁচি- উপরে সাজানোর জন্য।
পদ্ধতি - How to make Butter Chicken Recipe in Bengali
Step 1
প্রথমে মাংস পিস গুলোকে ১ টেবিল চামচ,২ চামচ টকদই, স্বাদমতো লবণ,২ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেন টাকে ভালো করে মাখিয়ে রেখে দিন ২০ মিনিট।
Step 2
ওর পর একটা কড়াইতে বাটার দিয়ে আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি,আদা কুচি,৪ টি পিস রসুন, কাসুরি মেথি ২ চামচ, ১ টেবিল কাজুবাদাম, ২ চামচ গোটা গোলমরিচ, ২ টি তেজপাতা,২ বড়ো এলাচ,২ ছোটো এলাচ,৬ টি লবঙ্গ,১ চামচ গোটা জিরে, ৩ টি দারচিনি টুকরো, ৫ টি কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা, আর স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে দেড় কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমে টাকে লো তে রেখে ৫ মিনিট সিদ্ধ করে নিন।
Step 3
৫ মিনিট পর ঢাকা খুলে সব কিছু সিদ্ধ হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমে টাকে বন্ধ করে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন।
Step 4
এবার একটা কড়াইতে আরো এক টেবিল বাটার দিয়ে বাটার মেল্ট হয়ে গেলে তাতে মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিন গ্যাসের ফ্লেমে টাকে হাই করে ৪ মিনিট উল্টে পাল্টে রোস্ট করে নিন। কোন রকম জল না ব্যাবহার না করে সিদ্ধ করে নিন।
Step 5
ওর পর আগে থেকে সিদ্ধ করে রাখা সমস্ত উপকরণ গুলো মিক্সচার দিয়ে পেস্ট তৈরি করে নিন আর পেস্ট টা তৈরি হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে পেস্টটাকে ছেকে নিন ভালো করে।
Step 6
এবার একটা কড়াইতে ছেকে রাখা গ্রেভিটা দিয়ে নেড়েচেড়ে গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিন সিদ্ধ করে রাখা চিকেন গুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমে টাকে লো তে করে দিয়ে ৪ মিনিট ফুটিয়ে ঢাকা খুলে দেখবেন এক দম রেডি হয়ে গেছে বাটার চিকেন রেসিপি।
