Hello Friends,পশ্চিম বাংলায় বাঙালির খুবই পছন্দ একটি খাবার চানা-মশলা। যখন লোকাল ট্রেনে উঠে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন তখন আমার ট্রেনের মধ্যে দেখতে পাই চানা-মশলা বিক্রি তাকে দেখে জিভে জল চলে আসে চানা-মশলা। খেতে খুবই মজা ঝাল ঝাল চানা-মশলা।চানা-মশলা খেতে যেমন মজা আর খুব সোজা।আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানাবো কিভাবে Chana Masala তৈরি করবেন.
সামগ্রী - Ingredients for Chana Masala Powder
- কাবুলি চানা - 1 টেবিল চামচ
- ধনে পাতা - 3 টেবিল চামচ
- তেজপাতা - টা
- জিরা - 1 টেবিল চামচ
- বড় এলাচ বীজ - 2 চা চামচ
- মরিচ গুঁড়ো - 2 চা চামচ
- লবঙ্গ - 1/2 চা চামচ
- দারুচিনি - 3-4 টুকরা
- লাল মরিচ - 1 চা চামচ (পুরো 8 টি)
- গরম মশলা গুঁড়ো - 1 চা চামচ
- সরষের তেল - পরিমাণমতো
- হলুদ গুঁড়া - 1 চা চামচ
- কালো লবণ - 1 চা চামচ
- নুন - 1 চা চামচ
পদ্ধতি - How to make Chana Masala Powder
Step 1
প্রথম কাবুলি চানা গুলোকে রাতে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর তাতে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিন সিদ্ধ জল টা ফেলবেন না।
Step 2
এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন শুকনো লঙ্কা,তেজপাতা, দারচিনি টুকরো নাড়াচাড়া করে ফড়ন টা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে ওতে দিয়ে দিন পেঁয়াজ কুচি, আধা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করুন।
Step 3
১ মিনিট নাড়াচাড়া করে ওতে দিয়ে দিন টমেটো কুচি টমেটো টা দিয়ে ও ১ মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ-আদা-রসুন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওতে দিয়ে দিন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে করুন।
Step 4
খুব ভালো করে মসলাটা ২ মিনিট কষিয়ে নিতে হবে মসলাটা থেকে তেল ছাড়া শুরু করলে তাতে দিয়ে দিন সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরো ওতে দিয়ে দিন গরম মসলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
Step 5
সমস্ত মসলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওতে দিয়ে দিন সিদ্ধ কাবুলি চানা আর সিদ্ধ। কাবুলি চানা জল টা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ৫ মিনিট রান্না হতে দিন।
Step 6
৫ মিনিট পর ওতে দিয়ে দিন আনার দানা বাটা বা চানা মসলা দিয়ে নেড়েচেড়ে করে মিশিয়ে সব শেষে দিয়ে দিন ধনে পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমে টাকে বন্ধ করে নামিয়ে দিলাম।
Step 7
নামানোর একটু ঠাণ্ডা করে উপর থেকে কসুরি মেথি আর অল্প বাটার ছড়িয়ে দিয়ে পরোটার,লুচি, রুটি সঙ্গে পরিবেশন করুন চানা মশলা।
FAQ
Q1. kala Chana Masala Recipe বানাতে কি কি লাগে?
Ans.কালা চানা , দারচিনি, লঙ্কা গুঁড়ো,পেঁয়াজ ,তেজপাতা , আদা বাটা , রসুন বাটা , টমেটো , কাঁচা লঙ্কা বাটা, , হলুদ গুঁড়া , চানা মশলা , গরম মসলা , রোস্টেড জিরা গুঁড়ো , নুন , চিনি , সরষের তেল , দারচিনি, চেরা এলাচ , গোটা জিরা , ধনেপাতা কুচি ইত্যাদি|
