আজ আমি তোমাদেরকে রুই মাছের রেসিপি (Rui Macher recipe) বানানোর সহজ ঘরোয়া পদ্ধতিতে যানাবো। অনেক রকমের রুই মাছের ঝোল, রুই মাছের কালিয়া অনেক কিছু তো খেলেন একবার রুই মাছের তরকারি বাড়িতে নিযের হাতে এই ভাবে রান্না করে দেখুন দারুন স্বাদের রুই মাছের রেসিপি তৈরির করে নিন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি।
চলুন তাহলে আর দেরি না করে লিখে ফেলুন রুই মাছের রেসিপি(Rui Macher recipe in Bengali) আর বানিয়ে ফেলুন।
Rui Macher Recipe Ingredients - রুই মাছের রেসিপি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ
রুই মাছের রান্না করার জন্য যা যা সামগ্রী লাগবে নীচে দেওয়া হল। এছাড়া আপনি আপনার পছন্দমত মশলা add করতে পারেন।
- রুই মাছের পিস ৪ টি
- ২ টি মাঝারি সাইজের টমেটো বাটা
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- স্বাদমতো লবণ
- ২০০ মিলি সরষে তেল
- ৫ টি কাঁচা লঙ্কা
- ১ টি মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়ানো
- সামান্য ১ টি ছোট আদা টুকরো
- ধনেপাতা
- ২ চা চামচ কালো সরষে
- ১ চা চামচ গোটা জিরে
- ১ চা চামচ গোটা গোলমরিচ
- ২ চা চামচ গোটা ধনে
- ৩ টি এলাচ
- ১ চা চামচ গরম মসলা
আরো পড়ুন : দই ইলিশ রেসিপি
Rui Macher recipe in Bengali - রুই মাছের রেসিপি বানানোর পদ্ধতি
প্রথমে মাছের পিস গুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিন তারপর একটা পাত্রে তুলে তাতে মিশিয়ে দিন হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,স্বাদমতো লবণ, সামান্য সরষে তেল দিয়ে মেরিনেট করে ১৫ মিনিট রেখে দিন।
এবার একটা মিক্সচারে নিয়ে তাতে দিন কালো সরষে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা জিরে, কাঁচা লঙ্কা,১ টি মাঝারি সাইজের রসুন,আদা টুকরো, ধনে পাতা, লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখুন।
তারপর টমেটো গুলোকে মিক্সচারে দিয়ে বাটা তৈরির করূন রাখুন।
ওরপর একটা কড়াইতে ২০০ মিলি সরষে তেল গরম করে আগে থেকে মেরিনেট করে রাখা রুই মাছ গুলোকে দিয়ে কড়া করে ভেজে তুলে রাখুন।
গ্রেভি তৈরির জন্য ওই একি তেলে দিয়ে দিন এলাচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে সরষে আর গোল মরিচের মে পেস্ট টা বানিয়ে ছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিন।
পেস্টাকে খুব ভালো করে কষিয়ে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে তখন টমেটো বাটা add করে ভালো করে ১৫ মিনিট কষাতে হবে। মসলা থেকে ভালো ভাবে তেল ছেড়ে দিলে তাতে সামান্য জল add করে দিন।
এবার চেক করুন নুন হয়েছে কি না না হলে আরো সামান্য নুন add করুন। গ্রেভি টা যখন ফুটিয়ে আসবে তখন তাতে ভেজে রাখা রুই মাছ গুলোকে একটা একটা করে দিয়ে দিন।
ফুটতে ফুটতে দেখবেন তেলটা ছেড়ে দিলে তাতে add করূন গরম মসলা, কাঁচা লঙ্কা কুচি, ধনে কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন। বাস তাতেই তৈরি আমাদের লোভনীয় রুই মাছের রেসিপি।
