একদম বাঙালি স্বাদে নতুন ভাবে নতুন স্বাদে বাঙালি পুষ্টিকর রান্না বানিয়ে ফেলুন নিরামিষ পনির রেসিপি(niramish paneer recipe)। প্রোটিন ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে পনিরের মধ্যে যা আমাদের শরীরে জন্য অনেক জরুরি। নানারকম পদ পনির দিয়ে রান্না করা যায়। নিরামিষের দিনে গুলিতে হাত চেটেপুটে খাওয়ার এই এখানে দেওয়া হল। চলুন দেখে নিন কিভাবে বানাবেন।
নিরামিষ পনির প্রয়োজনীয় উপকরণ
✿- ৩৫০ গ্ৰাম পনির
✿- ৪ টি মাঝারি সাইজের টমেটো
✿- ২ টি বড়ো সাইজের আলু
✿- ৫-৬ টা লবঙ্গ
✿- ৮ টি এলাচ
✿- ২ টু তারা ফুল
✿ - ২ টু ছোটো দারচিনি টুকরো
✿- ১ চা চামচ গোলমরিচ
✿- ১ টি জয়ত্রী
✿- ৩০০ মিলি সাদা তেল
✿- ৩৫ গ্ৰাম কাজুবাদাম
✿- ১ চা চামচ মৌরি
✿- ১ চা চামচ আদা কুঁচি
✿- ১/২ চা চামচ গোটা জিরে
✿- ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
✿- ১ চা চামচ হলুদ গুঁড়ো
✿- ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
✿- ১ চা চামচ ধনে গুঁড়ো
✿- স্বাদমতো নুন
✿- ১ চা চামচ চিনি
✿- ২ চা চামচ টকদই
✿- ১ চা চামচ কাসুরি মেথি পাতা
পদ্ধতি:
১) প্রথমে পনির গুলো ছোটো ছোটো পিস করে কেটে তুলে রাখুন একটা পাত্রে।
পনিরের পেস্ট
২) তারপর পনিরের গ্রেভির জন্য ৪ টি মাঝারি সাইজের টমেটো কেটে মিক্সচারে টমেটো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।
পনিরের ভাজা মসলা
৩) একটা কড়াই গরম করে তাতে ৬ টি এলাচ,৬টি লবঙ্গ,২টি তাঁরা ফুল,২টি ছোটো দারচিনি টুকরো,১ টি জয়ত্রী,১ চামচ গোলমরিচ এই গুলো শুকনো নেড়েচেড়ে ভেজে নিন তারপর ভাজা হলে একটা পাত্রে তুলে রাখুন।
৪) এর মধ্যে এরো একটা উপকরণ বানিয়ে নিন হবে একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে ৩০ গ্ৰাম কাজুবাদাম দিয়ে একটু লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হলে একটা পাত্রে তুলে রাখুন।
৫) তারপর ওই ভাজা মসলা আর ভাজা কাজুবাদাম গুলো একটা মিক্সচারে দিয়ে কোনো রকম জল ছাড়া একটা পেস্ট তৈরি করুন।
৫) তারপর আরো একটা কড়াইতে সাদা তেল গরম করে আগে থেকে কেটে রাখা পনির গুলো ভেজে নিতে হবে। ভাজা হলে পনির গুলো একটা পাত্রে সামান্য গরম ও ঠান্ডা জল দিয়ে পনির গুলো জলের মধ্যে দিয়ে দিন।
৬) তারপর ওই একি পনির ভাজা তেলে তাতে ১ চামচ মৌরি,১/২ চামচ গোটা জিরে,১ চামচ আদা কুঁচি,১ চামচ কাঁচা লঙ্কা কুচি এই সব কিছু কে ভালো করে ২ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিন হবে।
৭) তারপর ওর মধ্যে ১ চামচ হলুদ গুঁড়ো,১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,১ চামচ ধনে গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন এরপর টমেটোর পেস্ট দিয়ে মিশিয়ে তাতে সামান্য নুন ও চিনি দিয়ে ১৫ মিনিট ভালো ফুটিয়ে নিতে হবে।
৮) এবার ১৫ মিনিট পর ভাজা কাজুবাদামের পেস্ট টা ওর মধ্যে দিয়ে দেবেন আর টকদই মিশিয়ে দিয়ে তারপর ৭ মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে।
৯) তারপর ৭ মিনিট পর পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে জল টা যখন ফুটিয়ে আসবে পনির গুলো দিয়ে দিন ১ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিলে বাস তাতেই তৈরি আমাদের লোভনীয় নিরামিষ পনির রেসিপি।
.png)