চিংড়ি কপির রসা | Chingri fulkopir Recipe in Bengali

 আজ আমি তোমাদেরকে খুবই সুস্বাদ্য একটা রেসিপি করে দেখাবো ফুলকপি চিংড়ি ঝোল বা চিংড়ি কপির রসা কীভাবে তৈরি করবেন চলুন দেখে নেয়া যাক।

চিংড়ি কপির রসা | Chingri fulkopir Recipe in Bengali

উপকরণ:

✿- ১ টা বড় সাইজের ফুলকপি

✿- ৫০০ গ্ৰাম চিংড়ি

✿- ২ টি বড়ো সাইজের আলু

✿- ২ টি ছোট সাইজের টমেটো

✿- ১ চা চামচ লবণ

✿- ১/২ চা চামচ হলুদ

✿ - ৩ টেবিল চামচ সরষে তেল

✿- ২ টো তেজপাতা

✿- ১/২ চা চামচ গোটা জিরে

✿- ৩ টি শুকনো লঙ্কা

✿- ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

✿- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

✿- ১ চা চামচ ধনে গুঁড়ো

✿- ২ চা চামচ জিরে গুঁড়ো

✿- ৪ টি কাঁচা লঙ্কা

✿- স্বাদমতো নুন

✿- ১ চা চামচ চিনি

✿- ২ চা চামচ শাহী গরম মসলা গুঁড়ো

✿- ১/২ চা চামচ ঘি

পদ্ধতি:

১) প্রথমে ফুলকপিটাকে ছুরি দিয়ে ফুলগুলো আলাদা আলাদা করে কেটে তারপর একটা বাটিতে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং জল ঝরিয়ে রাখুন।

২) তারপর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পর একটা বাটিতে মাছগুলোকে তুলে তার মধ্যে ১ চামচ নুন,২ চামচ হলুদ গুঁড়ো, মাখিয়ে মেরিনেট করে রাখুন।

৩) এবার তারপর একটা কড়াইতে ২ চামচ তেল গরম করে নেওয়া পর ফুলকপি আর নুন দিয়ে ভালো করে ৪ মিনিট ভাজা করে নিতে হবে।

৫) ফুলকপি ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রাখুন। তারপর ওই একি কড়াইতে ১ চামচ তেল গরম করে চিংড়ি মাছ গুলোকে ভেজে নিতে হবে।

৬) চিংড়ি মাছ গুলোকে ২ মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছ গুলো আলাদা একটা পাত্রে তুলে রাখুন।

৭) এরপর ওই একি কড়াইতে ১ টেবিল চামচ সরষে তেল গরম করে ১/২ চামচ গোটা জিরে,২ টি তেজপাতা,৩ টি শুকনো লঙ্কা,১৫ সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর ২ টু আলু গুলো আর টমেটো কেটে হালকা লাল করে ভেজে হতে হতে।

৮) একটা আলাদা মসলা বানিয়ে নিন হবে। একটা বাটিতে ২ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,১/২ চামচ হলুদ গুঁড়ো,১ চামচ ধনে গুঁড়ো,২ চামচ জিরা গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব।

৯) এবার পেস্ট টা ভাজা আলু আর টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। ৩ মিনিট মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।

১০) ৩ মিনিট পর ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দেব। যতখন না মসলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ৪ মিনিট কষিয়ে নিতে হবে।

১১) এবার ওর মধ্যে ভাজা চিংড়ি মাছ গুলোকে দিয়ে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। সব কিছু কষিয়ে নেওয়া পর পরিমাণ মতো জল দিয়ে দেবে।

১২) জল টা দেওয়ার পরে ৩ টি কাঁচা লঙ্কা,পরিমাণ মতো নুন দিয়ে তার পর ঢাকা দিয়ে ৫ মিনিট সিদ্ধ হতে দিব।

১৩) ৫ মিনিট পর ঢাকা খুলে চিনি,ঘি,শাহী গরম মসলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।

১৪) তারপর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে ৩ মিনিট রেখে তার রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি চিংড়ি ঝোল 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!