Hello, বন্ধুরা আজ আমি তোমাদেরকে মটন কষা (Mutton Kosha) রেসিপি কিভাবে তৈরি করবেন জানাবো মটন কষা আমাদের বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি রেসিপি। বাড়িতে কোনো Guest এলে? তাদের মন জয় করার জন্য এই মটন কষা রেসিপি। ঘরোয়া মসলাপাতি দিয়ে বানানো খাসি মাংসের ঝোল যুগ যুগ ধরে আমরা সবাই খেয়ে এসেছি এই পদটি। তাই বাড়িতে কখনো Guest এলে মেনুতে এই পদ থাকবেই থাকবে। ভেড়া মাংস বা খাসি মাংস বাজার থেকে কিনে (Mutton Kosha Recipe) রান্না করে দেখু।
চলুন তাহলে দেখি নিন মটন কষা রেসিপি
কীভাবে ঝটপট বানাতে পারেন।
উপকরণ - Ingredients mutton kosha recipe
মেরিনেশন করার জন্য
✿- ১.৫ কেজি মটন
✿- স্বাদমতো নুন
✿ - ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
✿- ১ চা চামচ হলুদ
✿- ১ চা চামচ লঙ্কা বাটা
✿- ১ চা চামচ ধনে গুঁড়ো
✿- ১ চা চামচ আদা রসুন বাটা
✿- ১ চা চামচ জিরা গুঁড়ো
✿- সরষে তেল
ভাজা মসলা জন্য
✿- ৪ টি লবঙ্গ ও ৫ টি এলাচ
✿- ৯ টি শুকনো লঙ্কা ( বীজ ছাড়া)
✿- ১ চা চামচ গোটা ধোনে
✿- ১ টি দারচিনি টুকরো
✿- ১ চা চামচ গোলমরিচ
✿- ১ চা চামচ জিরে
✿- পেস্ট তৈরি জন্য ৪ চা চামচ টকদই
গ্রেভির তৈরির জন্য
✿- সরষে তেল
✿- ৭০০ গ্ৰাম পিয়াঁজ পাতলা করে কাটা
✿- স্বাদমতো নুন
✿- ১ টি তেজপাতা
✿- ১/২ চা চামচ চিনি
✿- ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
✿- ২ চা চামচ আদা রসুন বাটা
✿ - ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
✿- গরম জল
✿- ঘি
✿- ১ চা চামচ ধনেপাতা কুচি
✿- ১ চা চামচ গরম মসলা
পদ্ধতি - How to make Mutton Kosha Recipe in Bengali
মেরিনেশন করুন মাংসটাকে
১) প্রথমে একটা পাত্রে মটন গুলো তুলে নিয়ে।
২) মটনের উপরে স্বাদ মতো নুন,১ চামচ হলুদ,১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ১ চামচ ধনে গুঁড়ো।
৩) আর ১.৫ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ সরষে তেল দিয়ে।
৪) তারপর হাত দিয়ে ভালো করে মেরিনেশন করুন।
৫) এবার মটন টাকে ডাকা দিয়ে ১ ঘন্টা জন্য রেখে দিন।
ভাজা মসলা তৈরি করুন
১) একটা কড়াইতে ভাজা মসলা বানানোর জন্য।
২) ৪ টি লবঙ্গ,১ টি দারচিনি টুকরো,৫ টি এলাচ,১ চা চামচ গোটা ধনে,১ চা চামচ গোটা জিরে।
৩) আর ১ চা চামচ গোটা গোলমরিচ, ৯ টি শুকনো লঙ্কা ( বীজ ছাড়া) দিয়ে।
৪) নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে।
৫) তারপর একটা পাত্রে তুলে ঠান্ডা করে শিলনাড়ায় বা মিক্সার মেশিনের গুঁড়ো করে নিন।
পেস্ট তৈরির জন্য
১) এবার একটা পাত্রে ৪ চা চামচ টকদই দিয়ে আর গোটা ভাজা মসলা ২ চামচ ওর মধ্যে দিয়ে আর ২ চামচ জল দিয়ে মাখিয়ে নিন।
২) এবার পেস্টাকে ২০ মিনিট মতো রেখে দিন।
মটন কষা মাংস রান্নার পদ্ধতি
১) এবার একটা কড়াইতে সরষে তেল গরম করে নিন।
২) তারপর তেল টা গরম হলে দিয়ে দেব। ১ টি তেজপাতা,৭০০ গ্ৰাম পিয়াঁজ, নুন দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভেজে নিতে হবে।
৩) পিয়াঁজ টা থেকে জল টা বেরিয়ে গেল। দিয়ে দেব ১ চা চামচ চিনি।
৪) যখন দেখবে পিয়াঁজ টা লাল করে ভাজা হয়ে গেলে। ২চা চামচ করে আদা রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৫) তারপর ওর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
৬) এবার মেরিনেট করা মটন গুলো দিয়ে দিন। নেড়েচেড়ে ৭ মিনিট কষিয়ে নিতে হবে।
৭) যখন দেখবে তেলটা ছাড়া শুরু করছে। তখন অল্প গরম জল দিয়ে দেবেন।
৮) তারপর একবার ভালো করে কষিয়ে নিন। যখন দেখবে জলটা থেকে তেল ছাড়া শুরু করছে।
৯) তখন আর একবার গরম জল টা দিয়ে দেবেন। এইভাবে ৪ বার করুন।
১০) যাতে পিয়াঁজ গুলো ভালো ভাবে গলে যায়। মটন টা কষানো হলে টকদই টা দেয়ার পরে ১৫ মিনিট কষিয়ে নিতে হবে।
১১) আর সব শেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ৬ টি কাঁচা লঙ্কা,১/২ চা চামচ গরম মসলা আর ঘি দিয়ে মিশিয়ে নিন।
১২) বাস তাতেই তৈরি আমাদের লোভনীয় মটন কষা রেসিপি আর গরম গরম পরিবেশন করুন।
FAQ
Ques -1: মাটন মানে কী?
Ans: মাটন মানে খাসি মাংস বা পাঁঠা মাংস। ফরাসি ভাষায় mouton মানে পাঁঠা। সেখান থেকেই mutton শব্দ এসেছে।
Ques -2: খাসির মাংস ইংরেজি কি?
Ans: Beef।
Ques -3: ভেড়ার মাংস ইংরেজি কি?
Ans: Mutton।
Ques -4:মাংস কিছুতেই সিদ্ধ হচ্ছে না?
Ans: বাজার থেকে মটন কেনার সময় নরম নরম মাংস নিতে হবে খাসির পায়ের দিকে মাংস নরম হয়। এই মাংস সহজে সিদ্ধ হয়ে যায় এবং খেতে খুব সুস্বাদু হয়।
.png)
.png)

.png)
.png)
.png)