Hello, বন্ধুরা আজ আমি তোমাদেরকে ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করবো। ফ্রাইড রাইস হল একপ্রকার চাইনিজ খাবার এবং আমাদের কাছে খুব প্রচলিত সুস্বাদু একটা খাবার,বাঙালি ফ্রায়েড রাইস (fried rice) এর মাছ বা মাংসের বিভিন্ন পদের সাথে জমজমাট এই ভোজ।
বাড়ি কোনো ছোটো খাটো অনুষ্ঠান, যেমন জন্মদিন, বানানো হয় সত্যি কথা বলতে ঝটপট এবং সহজ রেসিপি মধ্যে প্রথমেই মেনুতে ফ্রাইড রাইস রেসিপি (Fried rice recipe) এর কথা মনেপড়ে।
আর মনেপড়ে গরম গরম সুগন্ধি জিভে জল আনা এই রেসিপি।
আজ জানতে পারবেন ঘরোয়া উপকরনে ফ্রাইড রাইস বানানোর সহজ উপায়ে।
চলুন দেখে নেওয়া যাক।
রাঁধুনি – নীলিমা সাঁতরা।
ফ্রাইড রাইস রেসিপি উপকরণ
✿- ১০০ গ্রাম ঘি অথবা মাখন
✿-১০০ গ্রাম বিনস
✿-৫০ গ্রাম পিঁয়াজ পাতা
✿-১ টি ক্যাপসিকাম বড়
✿- ৫ টা এলাচ ছোটো
✿- তেজপাতা
✿-১ টি গাজর বড়ো
✿- ৩ শুকনো লঙ্কা
✿-১ গ্রাম জয়ত্রি
✿- ৫০০ গ্রাম বাসমতি চাল
✿- লবন স্বাদমতো
✿-১০০ গ্রাম চিনি
✿- সাজিরে ও সামরিচ
✿-১ টি যাইফল
- আরো পড়ুন :বাসন্তী পোলাও রেসিপি
প্রণালী
সব্জিগুলো ও চাল রেডি করুন
(fried rice recipe) বানানো প্রথমে বাসমতি চাল টাকে আধ ঘন্টা একটা পাত্রে জলে ভিজিয়ে রাখুন।
এবার বিনস,ক্যাপসিকাম,গাজর, পিঁয়াজপাতা গুলোকে ছোটো টুকরো টুকরো কোরে কেটে আলাদা আলাদা কোরে রাখুন।
এইবার দেখবেন চালটা আধা ঘন্টা ভিজেগেলে একটি বড়ো ডেকচি বা হাড়িতে তার মধ্যে জলদিয়ে চালগুলোকে সিদ্ধ করতে থাকুন।
এবার ওই সাথে সামান্য নুন আর সামান্য সাদা তেলর ফোঁটা ফেলেদিন যাতে ভাতটা
খুব সুন্দর স্বাদ আসে আর ভাতগুলি যাতে গায়েগায়ে লেগে না যায়।
ফুটে উঠলে ১ মিনিট ফুটতে দিয়ে গ্যাসের বার্ণার বন্ধ করে দিন।
এরপরে আরও ১০ মিনিট রেখে দিন তারপর ফ্যানটা ঝরিয়ে নিন এবং একটা পাত্রে একপাশে রেখেদিন ঠান্ডা হবার জন্য।
এবার ভেজে নিন সব্জিগুলো
এইবার একটা কড়াইতে ৫০ গ্রাম ঘি অথবা মাখন গরম করতে নিতে হবে।
ঘি টা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব শুখনোলঙ্কা, তেজপাতা,সামরিজ, সাজিরে, আর ৫ টি ছোটো এলাচ মুখ টা ফাটিয়ে তেলেতে দিয়েদিন।
তারপর সামান্য জয়ত্রী ফোড়ন দিয়েদিন।
১ মিনিট কড়াতে নেড়েচেড়ে কোরে কাটা
সব্জিগুলোকে কড়াতে দিয়ে আর নুন এবং চিনি দিয়ে ভাঁজতে থাকুন।
সিদ্ধ করা ভাত কড়াইতে ঢেলে দিন
তারপর সিদ্ধকরা ভাত গুলোকে কড়াইতে ঢেলে দিন এইবার আরো একটু নুন এবং চিন স্বাদমতো দিয়েদিন।
তারপরে যাইফলের ৪ ভাগের ১ ভাগ নিয়ে
সিল নাড়াই গুঁড়ো কোরে ভাতের ওপরে ছড়িয়ে নিতে হবে।
তারপর ৫ মিনিট নাড়াচাড়া করতে থাকুন দেখুন যাতে নুন, চিনি ঠিকমতন মিশিয়ে যাই।
এইবার গ্যাস বন্ধ কোরে ঢাকাদিয়ে ৫ মিনিট রেখেদিন এভাবে বানালে ভাত ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা কমে।
তারপরে একটু শুখনো করে গরম গরম পরিবেশন করুন।
