বাঙ্গালির বিকেলের জল খাবারের ভাজা ভুজির মধ্যে অন্যতম হল চপ। মন ভালো করার জন্য বিকেলে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। দোকানের মতো চপ যদি বাড়িতে বানানো যায় তাহলে আর কিনে খেতে হবে না। আর তারি মধ্যে আজ আমরা শিখবো ডিমের চপ তৈরি কীভাবে করতে হয়। চলুন তাহলে দেখে নিন।
ডিম চপ এর উপকরণ
✿- ২০০ গ্রাম আলু
✿- ৩ টি শুকনো লঙ্কা
✿- ১ টি দারচিনি টুকরো
✿- ৪ টি এলাচ
✿- ১ চা চামচ গোটা ধনে
✿- ১ চা চামচ গোটা জিরে
✿- ১ চা চামচ মৌরি
✿- ৬ টি ডিম
✿- স্বাদমতো নুন
✿- ৪ চা চামচ সাদা তেল
✿- ১ চা চামচ আদা কুচি
✿- ২ চা চামচ রসুন কুচি
✿- ২ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
✿- ৩ টি পিয়াঁজ কুচি
✿- ১ চা চামচ হলুদ গুঁড়ো
✿- ১ চা চামচ কাশ্মীর লঙ্কাগুঁড়ো
✿- ১ চা চামচ জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো
✿- ১ চা চামচ বিট নুন ও চ্যাট মসলা
✿- ব্রেডকাম
✿- ১ চা চামচ কর্নফ্লাওয়ার
রান্নার পদ্ধতি
১) প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে আলু এবং ডিম একসাথে সেদ্ধ করে নিন। আর ২ টো কাঁচা ডিম সরিয়ে রাখুন।
২) সিদ্ধ হতে হতে একটা কড়াইতে শুকনো লঙ্কা, দারচিনি টুকরো, এলাচ, গোটা জিরে ও গোটা ধনে মৌরি দিয়ে শুকন ভাজা মসলা বানিয়ে সিলে বেটে গুঁড়ো করে ফেলুন।
৩) এবার ডিম ও আলু সেদ্ধ হলে ডিমের খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিন। ডিমের উপরে উপরে গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ছড়িয়ে দিন। তারপর আলুর গুলো ছাড়িয়ে চটকে নিন।
৪) এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে। তাতে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ১ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হলে পেঁয়াজ কুচি আর নুন দিয়ে সামান্য লাল করে ৭ মিনিট ভেজে নিন।
৫) এবার পেঁয়াজ টা ভাজা হলে। ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ৪০ second ভেজে নিন।
৬) এবার ওই মসলাটা চটকিয়ে রাখা আলু গুলো দিয়ে দিন। আর বিট নুন ও চ্যাট মসলা দিয়ে আর আগে থেকে তৈরি করে রাখা ভাজা মসলা দিয়ে মাখিয়ে নেড়েচেড়ে বানিয়ে নিন। একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিবো।
৭) এবার একটা বড় চওড়া পাত্রে ব্রেডকাম আর নুন দিয়ে ছড়িয়ে মাখিয়ে রাখুন। তারপর একটা বাটিতে কাঁচা ডিমটি ভেঙ্গে ফেটিয়ে নিন আর তাতে নুন,কর্নফ্লাওয়ার, গোলমরিচ দিয়ে মাখিয়ে ন।
৮) এবার আলু মসলার মধ্যে খোল করে তার ভিতরে একটা ডিমের অর্ধেক টুকরো ভরে চপের মতো তৈরি করুন।এরপর একটা করে চপ নিয়ে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডকাম গড়িয়ে গড়িয়ে সব গুলোকে এইভাবে করে নিন।
৯) এবার একটা কড়াইতে তেল গরম করে।তেলে দিয়ে ফ্রাই করে নিন।
.png)