#2 Doi Bora Recipe | এখানে সবচেয়ে সহজে উপায়ে দই বড়া রেসিপি

 দই বড়া সবার পছন্দের একটি খাবার। এই সুস্বাদু খাবারটি বানানোর জানা না থাকলে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে দইবড়া খাওয়া যাবে। ঘরে বানানো নেয়াটাই স্বাস্থ্যকর খাবার বেশি সুস্বাদু হয় এবং লাভজনক। রইলো সুস্বাদু দইবড়া তৈরির রেসিপি

#2 Doi Bora Recipe | এখানে সবচেয়ে সহজে উপায়ে দই বড়া রেসিপি

দই বড়া উপকরণ - Ingredients for doi bora

✿- ৩০০ গ্রাম বিউলির ডাল

✿- স্বাদমতো নুন

✿- ২ চা চামচ মৌরি

✿- ১ চা চামচ গোটা জিরে

✿ - সাদা তেল

✿- ২ চা চামচ চিনি 

✿- ১/২ চা চামচ কালো সরিষা 

✿- ১/২ চা চামচ মেথি

✿- ১/২ চা চামচ আদা কুচি

✿- ১ চা চামচ গোটা জিরে

✿- ১/২ চা চামচ তেঁতুল

✿- ১/২ চা চামচ আদা

✿- ১০ টি রসুনের কোয়া

✿- ১ গুচ্ছ ধনেপাতা

✿- ৫ টি কাঁচা লঙ্কা

✿- ১ চা চামচ বিট নুন

✿- ১/২ চা চামচ নরমাল নুন

✿- ৩০০ গ্রাম টক দই

✿- ৪ টি বরফের টুকরো

✿- ১/২ চা চামচ চিনি

✿- ১/২ চা চামচ চাট মসলা

✿- ২ চা চামচ দই

✿- ১/২ চা চামচ গোটা ধনে

✿- ১/২ চা চামচ মৌরি

✿-  ১ চা চামচ গোটা জিরে

✿- ৪ টি শুকনো লঙ্কা

✿- ১০০ গ্ৰাম তেঁতুল

✿- ২০০ গ্ৰাম চিনি

✿- ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

✿- ১ চা চামচ আখের গুড় 

পদ্ধতি - How to make doi bora

বিউলির ডালের মিক্সচার

১) প্রথমে একটা বড় পাত্রে জল দিয়ে  বিউলির ডাল ধুয়ে নিন তারপর ৩০০ গ্রাম বিউলির ডাল ৫ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখুন।

২) তারপর ৫ ঘন্টার পরে ভিজিয়ে রাখা বিউলির ডাল টিকে জল ঝরিয়ে মিক্সচারে দিয়ে পেস্ট করুন। পেস্ট করার সময় জল দেবেন না পেস্ট তৈরি হলে।

৩) তারপর একটা বড় পাত্রে চামচ দিয়ে বের করে ভালো করে ফাটিয়ে নিতে হবে। যেকোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ৭ মিনিট ভালো করে মেশিয়ে নিতে হবে। 

৩) একটা বাটিতে জল দিয়ে মিক্সারটি গোল করে জলের মধ্যে দিয়ে দেখুন তাহলে ভাববেন একদম রেডি বিউলির ডালের মিক্সচার না হলে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একবার।

৪) তারপর বিউলির ডালের মিক্সচার উপরে স্বাদ মতো নুন,১ চামচ মৌরি,১ চামচ গোটা জিরে দিয়ে মাখিয়ে নিন

৫) এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দইবড়া গুলো ছাড়ার আগে হাতটা একটু জলের মধ্যে ভিজিয়ে ডালের মিক্সচার গোল করে আস্তে আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিন।

৬) প্রায় ৪০ সেকেন্ড পরে দই বড়া গুলো নিচে চামচ দিয়ে নাড়াচাড়া করুন যাতে কড়াইতে না লেগে যায়। তারপর উল্টো ওপর দিগে ভেজে নিতে হবে।

৭) বড়া গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিবো। তারপর একটা বাটিতে ১ লিটার জল মধ্যে ২ চামচ চিনি,২ চামচ চিনি তারপর জলটাকে ভালো করে মিশিয়ে নিন।

৮) তারপর ওই জলের মধ্যে বড়া গুলো দিয়ে দিন।

৯) তারপর একটা কড়াইতে তেল তাতে কালো সরিষা,১/২ চামচ মেথি,১ চামচ গোটা জিরে,১/২ চামচ আদা কুঁচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন হবে। তারপর তাতে কারি পাতা দিয়ে সব কিছু কে ভালো করে মিশিয়ে তাতে সামান্য জল দিয়ে এগুলো কে ভেজানো বড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে ২৫ মিনিট ডাটা দিয়ে রাখুন।


দইবড়ার স্পেশাল গ্রীন চাটনি

১) চাটনিটা বানাতে যা যা লাগছে ১/২ চা চামচ তেঁতুল, ১/২ চা চামচ আদা,১০ টি রসুনের কোয়া,১ গুচ্ছ ধনেপাতা,৫ টি কাঁচা লঙ্কা,বিট নুন,১/২ চামচ চিনি,১/২ চামচ চাট মসলা, নরমাল নুন, সামান্য জল দিয়ে সব কিছু  মিক্সচার দিয়ে পেস্ট তৈরি করুন।

২) তারপর পেস্ট টা হয়ে গেলে ২ চামচ দই দিয়ে আর একবার মিক্সচার চালো করে পেস্ট তৈরি করে নিন। তারপর একটা পাত্রে তুলে মিক্সচার টাকে ফিরিয়ে তুলে রাখুন।

৩) এবার একটা বড় পাত্রে ৩০০ গ্রাম টকদই,৪টে বরফের টুকরো,৪ চামচ চিনি, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে।

৪) ভেজানো দই বড়া গুলো চেপে চেপে জল বের করে এই ৩০০ গ্রাম টকদই মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ যেন দই মধ্যে ঢুকে য়ায়। ১ ঘন্টা ফিরিজের মধ্যে রাখতে হবে।


ভাজা মসলা 

১) একটা কড়াইতে ১/২ চামচ গোটা ধনে,১/২ চামচ মৌরি,১ চামচ গোটা জিরে,৪ টি শুকনো লঙ্কা,১ চামচ নুন, দিয়ে ভালো করে ভেজে নিবেন।

২) তারপর এই ভাজা মসলা মিক্সচার দিয়ে পাউডার করুন।


তেঁতুলের চাটনি

১) তারপর একটা বাটিতে ১০০ গ্ৰাম তেঁতুল দিয়ে তাতে ২ কাপ জলে ভালো করে মিশিয়ে নিতে হবে।

২) এবার একটা কড়াইতে ২০০ গ্ৰাম চিনি

দিয়ে কেরামল করে নিন ২ মিনিট যতখন না কালার টা এই রকম আসছে।

৩) যখন দেখবেন গোল্ডেন কালার চলে আসছে। তখন সামান্য জল দিয়ে দেবে। তারপর জলে মিশিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দিন। আর তাতে ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,১চামচ নুন,১/২ চামচ বিট নুন,১ চামচ চাট মসলা,১ চা চামচ আখের গুড় দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ৪ মিনিট মিশিয়ে নিন যখন দেখবে ঘন হয়ে এসছে নামিয়ে ঠান্ডা করে নিন।


৪) তারপর দই বড়া গুলো ফ্রিজ থেকে বের করে একটা বাটিতে দই বড়া গুলো দিয়ে তার উপরে দই দিয়ে। তারপর উপর গ্রীন চাটনি টা  তার উপর তেঁতুলের চাটনি টা তার পর ভেজে রাখা মসলাটা ছড়িয়ে দিন। বাস তাতেই তৈরি আমাদের লোভনীয় দই বড়া রেসিপি রেডি।


FAQ

Ques -1: দই বড়া ইতিহাস ?

Ans: নবাবী আমলের একটি পুরোনো দই বড়া খাবার। দই দিয়ে এই মসলা মেশিয়ে বড়া রান্না করা। এই খাবার টি তীব্র স্বাদ যুক্ত একটি খাবার। এই খাবার টিকে রুচিবর্ধক খাবারে ব্যবহার করা হয়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!