নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার এই বাঙালির ঐতিহ্যবাহী এঁচোড় চিংড়ি রেসিপি তে স্বাগত জানাই। আজকের সময়ে, এঁচোড় চিংড়ি রান্না খুবই সুস্বাদ্য এবং পুষ্টিকর। আজ আমি তোমাদেরকে একটা সবার প্রিয় পুরোনো বাঙালির ঐতিহ্যবাহী সাধের Recipe বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে এঁচোড় চিংড়ি রেসিপি রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদেরকে বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
✿ ১টি৫০০ গ্রামএঁচোড়
✿ ২ টো আলু মাঝারি সাইজের
✿ ২০০ গ্রাম চিংড়িমাছ
✿ ২টি আলু
✿১ চা চামচ জিরে গুঁড়ো
✿ ২ চা চামচ গরম মশলা
✿১ চা চামচ ধনে গুঁড়ো
✿১ টি তেজপাতা
✿১ টি পেঁয়াজ কুচি
✿১ টেবিল চামচ রসুন আদা বাটা
✿১ টি টমেটো কুচি
✿১ টেবিল চামচ হলুদ
✿২ চামচ লঙ্কা গুড়ো
✿ সরষের তেল
✿ পরিমাণ মতো জল
✿ চিনি
রান্নার প্রণালি
১) প্রথমে এঁচোড় ও আলু কেটে ধুয়ে নিন। তারপর মাজগুলোকে ছাড়িয়ে মেরিনেট করুন।
২) তারপর প্রেসার কুকারে এঁচোড় গুলোকে হলুদ গুঁড়ো ও সরষে তেল দিয়ে সিদ্ধ করে নিন।
৩) এবার কড়াইতে তেল গরম করে। তাতে চিংড়ি মাছ সামান্য ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাছ গুলো তুলে নেবে।
৪) আর ওই তেলে আলু গুলো নুন ও হলুদ দিয়ে লাল করে কষিয়ে নিন। কষানো হতে হতে একটা মসলা বানিয়ে ফেলুন।
৫) মিক্সচার মেশিন আদা কুচি, গোটা জিরে, গোটা গোলমরিচ, টমেটো কুচি, আর একটা পেঁয়াজ কুচি জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন।
৬) আর আলু কষানো হয়ে গেলে। ওই কড়াইতে সিদ্ধ এঁচোড় আর হলুদ ও নুন দিয়ে কষিয়ে নিন।এঁচোড় কষানো হয়ে গেলে।
৭) ওই কড়াইয়ে তেল গরম করে নিন। তেজপাতা, গোটা গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে। একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। রসুন বাটা দিয়ে দিন।
৮) ২ মিনিট নেড়েচেড়ে করে মিশিয়ে নিন। মসলা টাকে লাল লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
৯) এবার মসলার পেস্ট টা দিয়ে দেব। আর ৫ মিনিট ভেজে কষিয়ে নিন।
১০) এবার কষিয়ে রাখা এঁচোড় আর আলু যোগ করে দিন। তারপর নেড়েচেড়ে গরম জল দিয়ে দেবে।
১১) এবার ৪ মিনিট ফুটিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ গুলোকে। আর ৪ থেকে ৫ মিনিট রান্না করুন বাস তাতেই তৈরি আমাদের লোভনীয় এঁচোড় চিংড়ি রেসিপি।
.jpeg)