পুকুর থেকে ধরা কাতলা মাছটি দিয়ে আমি আপনাদের বিয়ে বাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো তবে কাতলা মাছের কালিয়া রান্নার রেসিপি সবারই খুবই ভালোলাগা খাবার আর এই খাবার পনেরো বছর ধরে চলে আসছে মোগল যুগ থেকে।বাড়িতে কোন অতীতে এলো বাড়িতেও লোকজন এলে এভাবে বানিয়ে খাওয়াতে পারে।
কাতলা মাছের কালিয়া রেসিপি উপকরণ
আদা রসুন ও লংকা বাটা,
৬০০ গ্রাম কাতলা মাছ,
তেজপাতা,
জাবেতিরি
সরিষার তেল,
দারচিনি,
লবঙ্গ,
২ টা এলাচ
পেঁয়াজ কুচি,ও পেঁয়াজ বাটা, দুই ভাবে পেঁয়াজ ব্যাহার করব,
১ চামচ চিনি,
১ চামচ হলুদ গুঁড়া
১ চামচ জিরা গুঁড়া,
১ চামচ ধনে গুঁড়া,
১ চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ে,
নুন,
তমেটো বাটা,
টক দই,
কাতলা কালিয়া বানানোর জন্য কী কী করতে হবে
ধাপ ১
প্রথমে মাছ গুলোকে ধুয়ে একটা বাটির মধ্যে নুন হলুদ লংকা আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে নিন।
ধাপ ২
তারপর একটা কড়াই এর মধ্যে সরিষার তেল দিয়ে মাছ গুলোর দুই দিক হালকা হালকা করে লাল করে ভেজে নিন। আর মাছগুলো খুব লাল করে ভাজবে না।
ধাপ ৩
তারপর ওই একি তেলে দিয়ে দিন ১টা তেজপাতা, জাবেত্রী, দারচিনি, লবঙ্গ, আর কয়েক টা এলাচ।এই গোটা গরম মসলা থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে দিয়ে দেবে দুটো পেঁয়াজকুচি। আমার এইখানে পেঁয়াজ দুই ভাবে ব্যবহার করব।
ধাপ ৪
যখন দেখবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব খুব সামান্য চিনি এই চিনি দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি বলেছিলাম তোমাদের দুভাবে পেঁয়াজ ব্যবহার করব এখানে। দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভালো করে কুক করে নেব যখন দেখবে তেলটা আস্তে আস্তে মসলা থেকে ছাড়া শুরু করছে। তখন দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা বাটা।
ধাপ ৫
তারপর দিয়ে দিন কাশ্মীরি লঙ্কাগুঁড়ো , ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, তারপর মসলাটাকে নেড়েচেড়ে কোষিয়ে নেবে। মসলা থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেব টমেটো বাটা টমেটোটা দেওয়ার পর ততক্ষণ বসাবে যতক্ষণ না তেলটা ছাড়া শুরু করছে।
ধাপ ৬
টমেটোটা থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেব টক দই। দইটা দেওয়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে জল দেবে না তেল ছাড়া শুরু হলে জল দিয়ে দেবে। যখন দেখবে গিরভিটা ফুটতে শুরু করেছে তখন ভাজা মাছগুলো দিয়ে দেবে ওর মধ্যে। ৬ থেকে ৭ মিনিট ফুটিয়ে নেয়ার পর হয়ে যাবে আমাদের কাতলা কালিয়া।
প্রশ্ন উত্তর
(১) কাতলা মাছের ইংলিশ মিনিং?
উওর-Carp,
