পাঁচমিশালি সবজি ডাল রান্না রেসিপি | Dal Recipe in Bangla

পাঁচমিশালি সবজি রেসিপি রান্না করে দেখাবো কিভাবে বানাবেন ঘরোয়া পদ্ধতিতে আসুন জেনে নিন।


ডাল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

✿- 2 - টি গাজর

✿- ৩ - টি টমেটো

✿- ২৫০ - গ্রাম ডাল

✿- ২ - টি আলু মাঝারি সাইজের 

✿- ১ - চা চামচ জিরা

✿- ৩ - টি পেঁয়াজ

✿- ১ কাপ - পেঁয়াজের কুচি

✿- ১ - টেবিল চামচ রসুন কুচি 

✿- ১ - চা চামচ আদা বাটা

✿- ১ - চা চামচ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো

✿- ১ - হলুদ গুঁড়ো

✿- ৫ - টি কাঁচা লঙ্কা

✿- হাপ কাপ তেল

✿- লবন স্বাদ


পদ্ধতি 

১) এক ঘন্টা ভিজিয়ে রাখুন ডালগুলো। তারপর কড়াইয়ে তেল গরম করে জিরা আর ফোঁড়ন দিয়ে দিন।

২) এবার পেঁয়াজ, রসুন,আদা, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

৩) তারপর হলুদ, ধনিয়া, জিরা, গুঁড়া দিয়ে দিন সামান্য। 

৪) তারপর জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। তারপর আগে থেকে ভিজিয়ে রাখার ডাল ও সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে নিন।

৫) তারপর গ্যাসের আঁচটাকে হালকা কমিয়ে লবণ দিয়ে দিন। ৫ মিনিট ঢেকে রাখুন।

৬) তারপর ঢাকনা খুলে পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে ২০ মিনিট রান্না করুন।

৭) এরপর দেখবেন ডালটা ফুটে উঠলে ও সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে। ধনেপাতার কুচি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন।

৮) বাস তাতেই তৈরি আমাদের শীতের স্পেশাল সবজি ডাল এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!