Mutton Kala Bhuna Recipe : নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আপনাদের সবাইকে আমার এই রেসিপি তে স্বাগত জানাই। আজ আমি নতুন একটা বাঙালির famous mutton কালা ভুনা Recipe নিয়ে এলাম। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে।
Mutton Kala Bhuna রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদেরকে বলবো | এটা সম্পূর্ণ আমিষ রেসিপি।
Mutton Kala Bhuna Recipe Ingredients - কালা ভুনা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ
✿- 2 - কেজি মটন
✿- ৩ - চা চামচ আদা ও রসুন বাটা
✿- পরিমাণ মত - নুন
✿- ১ - চা চামচ কাঁচা লঙ্কা বাটা
✿- ১ - চা চামচ হলুদ
✿- ১/২ - চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
✿- ৫০০ - গ্রাম পেঁয়াজের বেরেস্তা
✿- ৩ - চা চামচ পেঁয়াজ ভাজার তেল
✿- ৩ - টি শুকনো লঙ্কা
✿- ১ - টি জয়ত্রী
✿- ১ - চা চামচ মত জিরা
✿- ২ - চা চামচ রসুন কুচি
✿- ৪ - টি এলাচ
✿- ২ - চা চামচ গোটা জিরে
✿- ১ - টি তারা ফুল
✿- ১ - চা চামচ রাঁধুনি
✿- ১/২ চা চামচ কাবাব চিনি
✿- ১ - চা চামচ মৌরি
✿- ২ - টি দারচিনি টুকরো
✿- ১ - চা চামচ গোটা গোলমরিচ
✿- ২ - টি বড়ো এলাচ
✿- ৪ - টি লবঙ্গ
✿- ১৫০ - মিলি সরষে তেল
✿- ৫০০ - গ্রাম পেঁয়াজ পাতলা করে কাটা
✿- ১ - চা চামচ ধনে গুঁড়ো
✿- ১/২ - লেবুর রস
কালা ভুনা রান্নার নিয়ম
১) প্রথমে একটা পাত্রে মটন গুলো জল দিয়ে ধুয়ে নিন। তারপর জল জড়িয়ে আদা,রসুন বাটা, নুন,কাঁচা লঙ্কা বাটা,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,পেঁয়াজের বেরেস্তা ও পেঁয়াজ ভাজার তেল দিয়ে মেরিনেট করে নিন।
২) তারপর ওই মেরিনেট মটন টাকে একটা কড়াইতে ৫ থেকে ৭ মিনিট কষিয়ে নিতে হবে।
৩) ৭ মিনিট পর মটন টা থেকে জলটা ছাড়া শুরু হলে। তারপর ওই মটন গুলোকে একটা পেসার কুকারে দিয়ে দিবে। আর পরিমাণ মতো জল দিয়ে। ৪ টে সিটি দিয়ে দিতে হবে।
৪) ওটা হতে হতে কালা ভুনার মশলা বানিয়ে নিন হবে। যা কিছু লাগছে শুকনো লঙ্কা,জয়ত্রী,জিরা, রসুন কুচি,এলাচ,গোটা জিরে,তারা ফুল,রাঁধুনি,কাবাব চিনি,মৌরি,দারচিনি টুকরো,গোটা গোলমরিচ,এলাচ,লবঙ্গ,এই সব মসলা গুলোকে ভেজে নিতে হবে। ঠান্ডা করে পাউডার করে নিন।
৫) এবার পেসার কুকারে মাটনটা হয়ে গেছে। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিন। আর পেঁয়াজ গুলো ভেজে নিন।
৬) পেঁয়াজ টা হালকা ভাজা হয়ে গেলে। দিয়ে দেব আদা ও রসুন বাটা, হলুদ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব।
৭) তারপর মসলা কষিয়ে নিন।কষানো হলে দিয়ে দিন পেসার কুকারে মাটন গুলো দিয়ে দিন গ্রেভি টা দেবে না।
৮) এবার আগে থেকে তৈরি করে রাখা কালা ভুনার মশলা দিয়ে দিন। এবার একটু নেড়ে চেড়ে নিন।
৯) এবার গ্রেভিটা দিয়ে দিন। আর ১৫ মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
১০) আর কালো রং চলে এলে তার পর একটু কষিয়ে নিলে। রেডি আমাদের মটন কালা ভুনা রেসিপি দেরি না করে গরম গরম পরিবেশন করুন।
FAQ
Ques -1: রাধুনী কালা ভুনা মসলার দাম?
Ans: রাঁধুনী ঠাকুর নিয়ে এলো নতুন স্টাইলের কালা ভুনা মশলা। এখন ঘরেই হবে সেরা কালা ভুনা। পাওয়া যাচ্ছে খুব কম Price দাম মাত্র ৭০ টাকা।
.jpeg)