Bhoger Niramish Recipe - খুব কম সময়ে তৈরি করুন

পুজোর দিনে এইভাবে নিরামিষ রেসিপি তৈরি করুন খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে খেতে খুবই মজা লাগবে ট্রাই করে দেখুন একবার খুবই ভালো হবে এই রকম বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে আপনার পছন্দমত মশলা দিয়ে নিরামিষ রান্না তৈরি করুন Bhoger Niramish Recipe।

Bhoger Niramish Recipe - খুব কম সময়ে তৈরি করুন

সামগ্রী - Ingredients for Bhoger Niramish Recipe

  • বড়ো সাইজের আলু - 4 টি
  • পটল - 1 কেজি
  • টমেটো কুচি - 1 টি
  • জিরা গুঁড়ো - ½ টেবিল চামচ
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ½ চামচ
  • হলুদ গুঁড়ো - ½ চামচ
  • আদা বাটা  - ½ চামচ
  • কাঁচা লঙ্কা বাটা  - ½ চামচ
  • স্বাদমতো লবণ
  • গুড়ো চিনি  - ½ চামচ
  • গরম জল

পদ্ধতি - How to make Bhoger Niramish Recipe in Bengali


Step 1

প্রথম আলু ও পটল গুলো কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিন।

Step 2

তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে কেটে রাখা আলু গুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে রাখুন।


Step 3

আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিন কেটে রাখা পটল গুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখুন।


Step 4

তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,1 চামচ জিরা গুঁড়ো,½ চামচ হলুদ গুঁড়ো,1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব।

Step 5

ওর পর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন ½ চামচ জিরা গুঁড়ো,2 টি তেজপাতা দিয়ে 15-20 second নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিন টমেটো কুচি 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন।

Step 6

টমেটো টা নরম হয়ে গেলে ওতে দিয়ে দিন আদা বাটার পেস্ট টা দিয়ে দেব আর অল্প জল দিয়ে দেবে এবার গ্যাসের ফ্লেমে টাকে মিডিয়ামে রেখে 3 মিনিট মসলা টাকে ভালো করে কষিয়ে নেব তারপর ওতে দিয়ে দিন ভেজে রাখা আলু আর পটল গুলো দিয়ে নাড়াচাড়া করুন।

Step 7

নাড়াচাড়া করে কষিয়ে নিন কষিয়ে নেওয়া পর ওতে দিয়ে দিন পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমে টাকে মিডিয়াম টু হাই তে করে 2 মিনিট ফুটিয়ে নেব।


Step 8

এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিন তারপর সিদ্ধ হয়ে যাওয়া পর ওতে দিয়ে দিন কাঁচা চেরা আর চিনি গুঁড়ো দিয়ে শাহী গরম মসলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!