ছোলার ডাল খেতে কার না ভালো লাগে ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন - প্রোটিন প্রচুর পুষ্টিকর খাদ্য ছোলার ডাল cholar dal recipe রাতের খাবারের লুচি, রুটি সঙ্গে খেতে খুবই ভালো লাগে একদম অন্য ধরণের ছোলার ডাল আজ রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন ছোলার ডাল রেসিপি।
সামগ্রী - ingredients for Cholar Dal Recipe
- ছোলার ডাল – ২০০ গ্রাম।
- সর্ষের তেল – ১০০ মিলি।
- হিং – পরিমাণ মতো।
- কিসমিস – ২০ টি।
- নারকেল কুচি – ১/২ কাপ।
- আদা বাটা – ১ চামচ।
- জিরা গুঁড়ো – ১ চামচ।
- লাল লঙ্কা গুঁড়ো – ১/২ চামচ।
- কাঁচা লঙ্কা – ৫/৬ টি।
- হলুদ গুঁড়ো – পরিমাণ মতো।
- শুকনো লঙ্কা – ৩ টি।
- তেজপাতা – ৩ টি।
- ছোটো এলাচ – ২ টি।
- দারুচিনি টুকরো – ১ টি।
- লবঙ্গ – ২ টি।
- গোটা জিরা – ১ চামচ।
- ঘি – ১ চামচ।
পদ্ধতি - How to make Cholar Dal Recipe
Step 1
রান্নার শুরু তেই একটা বাটিতে জল নিয়ে ছোলার ডাল টাকে ধুয়ে পরিষ্কার করে নিন ৩-৪ বার তারপর পেসার কুকারে দিয়ে তাতে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডাল টা সিদ্ধ করার সময় তাতে দিয়ে দিন লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে পেসার কুকারে ঢাকা বন্ধ করে ২ টো সিটি দিয়ে সিদ্ধ করে নিন।
Step 2
এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে নারকেল কুচি ১ minutes নেড়েচেড়ে ভেজে তুলে রাখুন। তারপর ওই একি তেলে মধ্যে দিয়ে দিন ঘি ১ চামচ,১ টি তেজপাতা, ২ টি শুকনো লঙ্কা,১ টি দারচিনি টুকরো,২ টি লবঙ্গ,২ টি ছোটো এলাচ লো মিডিয়াম ফ্লেমে ১ minutes নাড়াচাড়া করে ভাজা হতে হতে।
Step 3
অন্যদিকে একটা বাটিতে ১ চামচ আদা বাটা,১/২ হলুদ গুঁড়ো,১/২ চামচ লাল লঙ্কা গুঁড়ো,১ চামচ জিরা গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন। আর এই পেস্ট টা দিয়ে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিন লো ফ্লেমে সমস্ত মসলা টাকে ১ minutes নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
Step 4
তারপর ওই দিয়ে দেব ২০ টি কিসমিস দিয়ে ১ minutes ভেজে নিব। কিসমিস টা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি দিয়ে নেড়েচেড়ে করে সিদ্ধ করে রাখা ছোলার ডাল টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদমতো লবণ দিয়ে দিন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিন তারপর ঢাকা দিয়ে ২ minutes standing time রাখুন তারপর একদম রেডি আমাদের ছোলার ডাল রেসিপি একটা গরম গরম পরিবেশন করুন।
