ডাব চিংড়ি রেসিপি খেতে মজা বানাতে সোজা সহজ রেসিপি এখানে

 বাঙালির Daab Chingri ডাব চিংড়ি হল খেতে মজা বানাতে সোজা খুবই সহজ একটি রান্না আমরা সবাই চিংড়ি মাছ খেয়ে থাকি কোন বিয়ে বাড়িতে বা বাজার থেকে কিনে এনে রান্না করে চিংড়ি মাছ খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। চিংড়ি মাছের মধ্যে প্রচুর পরিমাণ অপূর্ব স্বাদ রয়েছে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন Daab Chingri Recipe in Bengali kolkata style recipe।

ডাব চিংড়ি রেসিপি খেতে মজা বানাতে সোজা সহজ রেসিপি এখানে

উপকরণ - Ingredients for Daab Chingri Recipe

  • চিংড়ি মাছ – ৫০০ গ্রাম।
  • বাবা বড়ো সাইজের – ১ টি।
  • স্বাদমতো – লবণ।
  • হলুদ গুঁড়ো – ১/৪ চামচ।
  • সরষে তেল – ৫০ মিলি।
  • কাঁচা লঙ্কা – ৪ টি।
  • আদা বাটা – ১ চামচ।
  • সাদা সরষে – ১ টেবিল চামচ।
  • কালো সরষে – ১ টেবিল চামচ।
  • ডাবের সাস – ২ টেবিল চামচ।
  • ডাবের জল – ২ টেবিল চামচ।
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১/৪ চামচ।
  • আমুল দুধ – ৪ টেবিল চামচ।
  • চিনি – ১ চামচ।

  1. আরো পড়ুন - পটল চিংড়ি রেসিপি

কীভাবে রান্না করবেন - How to make Daab Chingri Recipe in Bengali

Step 1

প্রথমে চিংড়ি মাছ গুলোকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

Step 2

তারপর কচি ডাব নিয়ে ডাবের মুখ টাকে ভালো করে কেটে। ডাবের জল একটা পাত্রে মধ্যে বের করে রাখুন। আর ডাবের মুখ টা আরো কেটে একটুখানি বড়ো করুন।

Step 3

এবার একটা মিক্সচার নিয়ে তাতে দিয়ে দিন সাদা সরষে ১ টেবিল চামচ,কালো সরষে ১ টেবিল চামচ, লবণ ১ চামচ,৪ টি কাঁচা লঙ্কা, ডাবের সাস ২ টেবিল চামচ, ডাবের জল ৪ টেবিল চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।

Step 4

এই সমস্ত পেস্ট টা দিয়ে দেব আগে থেকে মেরিনেট করে রাখা চিংড়ি মাছের মধ্যে ওতে দিয়ে দিন ১/৪  চামচ হলুদ গুঁড়ো,১/৪ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,আমুল দুধ ৪ টেবিল চামচ দিয়ে এই সমস্ত উপকরণ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে আরো দিয়ে দিন চিনি ১ চামচ, কাঁচা সরষের তেল ২ টেবিল চামচ ভালো করে নিন।

Step 5

তারপর ডাবের মধ্যে চিংড়ি মাছ আর সমস্ত মসলা টাকে চামচ দিয়ে ভরিয়ে নিব। এবার ডাবের যে ঢাকানা টা ছিল সেটা বসিয়ে আটা দিয়ে মুখ টাকে ভালো করে সিল করে নিন।

Step 6

এবার একটা কড়াইতে জল ঢেলে তারপর উপর একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপর ডাব টা বসিয়ে দিন তারপর ঢাকা দিয়ে গ্রাসের ফ্লেমে টাকে হাই করে ১০ থেকে ১২ মিনিট স্ট্যান্ড হতে দেব।

Step 7

১২ মিনিট পর ঢাকা খুলে গ্ৰ্যাসের ফ্লেমে টাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নামিয়ে দিলাম তারপর ডাবের মুখ টাকে খুলে গরম গরম পরিবেশন করুন।

আরো দেখুন - ডাব চিংড়ি রেসিপি রান্নার video

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!