বর্ষার শুরুতেই বাজারে নতুন নতুন ইলিশ মাছ উঠে আসে আর যদি ওই ইলিশ মাছ দিয়ে বাঙালির দুপুরের খাবারের পাতে যদি গরম গরম ভাত সঙ্গে দই ইলিশ (Doi Ilish Recipe) রেসিপি টা বাড়িতে বানিয়ে খেলে পুরো দুপুর টা জমে ওঠে। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে তবে আমার ইলিশ মাছের অনেক রকমের পদ খেয়ে থাকি তবে এই রকম ভাবে একবার দই ইলিশ মাছের রেসিপি বাড়িতে ঝটপট বানিয়ে নিন।
দই ইলিশ রেসিপি বানাতে কি কি লাগবে - INGREDIENTS
✿- ৫০০ গ্ৰাম ইলিশ মাছ
✿- স্বাদমতো নুন
✿- ২০০ মিলি সরষে তেল
✿- ১ চা চামচ হলুদ গুঁড়ো
✿- ২০০ গ্ৰাম টকদই
✿- ১ চা চামচ পোস্ত
✿- ১ চা চামচ কালো সরষে
✿- ৩/৪ চা চামচ হলুদ সরষে
✿- ৩/৪ কাঁচা লঙ্কা
✿- ১/২ চা চামচ চিনি
আরো পড়ুন : দই কাতলা রেসিপি
দই ইলিশ রেসিপি কি করে বানাবেন - INSTRUCTIONS
প্রনালী:-
1. প্রথমে, মাছগুলিকে কেটে জল দিয়ে ধুয়ে নিন। তারপর একটা পাত্রে নুন, হলুদ, সরষে তেল মিশিয়ে ম্যারিনেট করে।
2.ম্যারিনেট করা হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
3. তারপর একটি বাটিতে উপরে একটা সুতির শাড়ি তাতে ২০০ গ্ৰাম টকদই দিয়ে সামান্য জলটা বের করে নিন হবে।
আরো পড়ুন : দই বড়া রেসিপি
3. টকদই টা থেকে জল ঝরানো হয়ে গেলে তারপর একটা পাত্রে তুলে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন।
সরষে পেস্ট
4. এরপর একটি বাটিতে ১ চামচ কালো সরষে,১ চামচ পোস্ত,৩ চামচ হলুদ সরষে - গরম জল পরিমাণ মতো দিয়ে ১০/১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
5. ১৫ মিনিট পর ২ টি কাঁচা লঙ্কা, সব ভেজানো সরষে, নুন আর জল টা মিক্সচিঞ্জারে দিয়ে পেস্ট বা বাটা তৈরির করূন।
6. তারপর এই সরষে-পোস্ত পেস্ট টা আগে থেকে ফেটানো টকদই সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে স্বাদ মতো নুন, আল্প চিনি দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
7. এবারএকটা বড় টিফিনের কৌটা নিয়ে তাতে সামান্য একটু মিক্সচিঞ্জা তার উপরে ম্যারিনেট করা মাছ গুলোকে সাজানো হলে বাকি গ্রেভিটাও এর ওপরে দিয়ে মাখিয়ে নিতে হবে।
8. তারপর উপর থেকে ৪ চা চামচ সরষে তেল,৪ টে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।
9. এবার ১৫ মিনিট পর একটা কড়াইতে অল্প জল দিয়ে তার উপরে টিফিন বক্স টা দিয়ে জল টা যেন টিফিন কৌটার নিচে থাকে টিফিন কৌটার উপরে একটা কিছু ভারী চাপা দিয়ে দেবেন।
আরো পড়ুন : দই পরোটা রেসিপি
10. তারপর পর ১০ মিনিট লোড টু হাই ফিল্মে দই ইলিশ টাকে রান্না হতে দিন ১০ মিনিট পর দেখবেন দই ইলিশ মাছের রান্না এক দম রেডি এটিকে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে দেখবেন বাড়ির সবাই খুব খুশিতে খাচ্ছে।
.png)

.png)
.png)
.png)
.png)
.png)
.png)