Easy Best Radhaballavi Recipe - ঘরোয়া পদ্ধতিতে

 বাঙালীর (radha ballavi) রাতের জলখাবারের মেণুতে অতি পুরোনো একটি পদ। রাধাবল্লভী কথাটি তৈরি হয়েছে আমাদের বাংলাতেই। রাধাবল্লভীর আবিষ্কার নিয়ে নানা মত রয়েছে। কারও মতে, রাধা ও শ্রীকৃষ্ণের সঙ্গে মিল রয়েছে রাধাবল্লভীর। কিন্তু রোজ তো ডাল ভাত খাওয়া যায় না। মাঝে মাঝে মন করে অনুষ্ঠানে গিয়ে খেতে ইচ্ছে করে লুচি - ঘুগনি বা পরোটা। তবে এখন রাধাবল্লভীর কদরও বেড়েছে।আমরা সাধারনত কোন দোকানে বাইরে থেকে কিনে রধাবল্লভী  খেয়ে থাকি। কিন্তু এটি ঘরোয়া পদ্ধতিতে বানানো টা খুব ই সহজ এবং খুব সুস্বাদু একটি রেসিপি। তো চলুন দেখে নিই কিভাবে রধাবল্লভী বানাবেন –

Easy Best Radhaballavi Recipe - ঘরোয়া পদ্ধতিতে


রাধাবল্লভী রেসিপি

সময় – ৩০ মিনিট।
পরিবেশন – 4 জন।
রাঁধুনি – প্রিয়া দাস।


রাধাবল্লভী রেসিপি - for Ingredients

পুরির জন্য - ময়দা 6 কাপ
নুন 2 চামচ
চিনি 2 চামচ
জল পরিমাণ মতো
রিফাইণ্ড তেল 400 গ্ৰাম
কলাই ডাল 110 গ্ৰাম
নুন স্বাদ মতো
আদা 2 টুকরো
লঙ্কা 2 টি
চিনি 2 চামচ
জিরে-ধনে-মৌরী গুঁড়ো
হিং 2 চামচ
আস্ত মৌরী 2 চামচ
সরষের তেল 3 চামচ
জল প্রয়োজন মতো

পদ্ধতি - How to make Radhaballavi


ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন 4 ঘণ্টা
4 ঘণ্টা পর ডালের জল ছেঁকে মিক্সির জারে নিয়ে নিন 
ওর মধ্যে আদা ও লঙ্কা দিন।
অল্প জল দিয়ে পেষ্ট করে নিন।
প্যানে তেল গরম করে মৌরী ও হিং ফোরণ দিন।
আঁচ কমিয়ে ডাল বাটাটা ঢেলে দিন।
নুন ও চিনি দিয়ে দিন।
জিরে,ধনে,মৌরীগুঁড়ো দিয়ে নাড়ুন।
কম আঁচেই রান্না করুন।
নাড়তে নাড়তে যখন জল শুকিয়ে এলে ও মিশ্রণটা প্যান থেকে উঠে উঠে এলে নামিয়ে নিন।
পুর তৈরী হয়ে গেলো।এবার একটা পাত্রে ময়দা,নুন ,চিনি ও তেল নিয়ে নিন।
পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিন ঢাকা দিয়ে রেখে দিন মিনিট 15 পর আবার একটু মেখে লেচি কেটে নিন।
একটা লেচি হাতে নিয়ে গোল পাকিয়ে বাটির আকারে গড়ে নিন।ওর মধ্যে 1 চামচ ডালের পুর দিন।
মুখ বন্ধ করে দিন হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা শেপে গড়ে নিন। এই কাজটি করার সময় প্রয়োজনে হাতে ঐকটু শুকনো ময়দা সঙ্গে লাগিয়ে নিন এভাবে সবকটা গড়ে নিন।এবার বেলনীতে সামান্য তেল মেখে নিন তারপর আলতো করে বেলে নিন।সবগুলো বেলে নিন।কড়াইতে তেল দিয়ে গরম করতে দিন।আঁচ কমিয়ে একটা একটা করে পুরি তেলের মধ্যে দিন দুদিকে উল্টে পাল্টে ভাজা নিন।সবগুলো ভেজে নিন।
বাস তৈরি হয়ে গেছে রাধাবল্লভী পরিবেশন করুন গরম গরম।

Video - রাধাবল্লভী আরো সহজে একটা রেসিপি ভিডিও

 


এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধু ও পরিবারের সবাইকে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!