কথাই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির দই কাতলা হল ট্রেডিশানাল রেসিপি। Doi katla কথাটাকে সত্যি করতে বাঙালি জাতি একেবারে উঠে পড়ে লেগেছে। বাঙালি লোকেদের দুপুরের মাছ ছাড়া ভাত খাওয়া ভাবতেই পারিনি। কারণ বাঙালি বাড়িতে দুপুরে খাবার মানেই মাছ আর ভাতের স্পেশাল বাঙালিদের কাছে রয়েছে চিরকালই।তার উপরে আমাদের গ্রাম্য অঞ্চলে অবস্থিত এই পুকুর, নদী ,নালা,খাল, বিলের অভাব নেই। সেই সব জলেই রয়েছে নানা ধরনের মাছ। নিত্য নতুন সেই সমস্ত মাছ দিয়ে বানিয়ে ফেলছে নিত্য নতুন রেসিপি।আজ আপনাদের তাই কাতলা মাছ (Katla fish) দিয়ে দই কাতলা (Doi Katla) রান্না সহজ রেসিপি জানাবো।তা হলে দেরি না করে লিখে ফেলুন দই কাতলা মাছ রান্নার রেসিপি আর বানিয়ে ফেলুন।
doi katla recipe - দই কাতলা রেসিপি উপকরণ:-
কাতলা মাছের ৪ টি বড়ো পিস,নুন,হলুদ,তেল,৩ টি এলাচ, ৩ টি লবঙ্গ,১ টি তেজপাতা, ৩ টি শুকনো লঙ্ক, আর পেঁয়াজ বাটা,১০ টি গোটা কাজু,১ চা চামচ মৌরি,২ চা চামচ পোস্ত , আদা রসুন বাটা,১ চা চামচ জিরা পাউডার,১ চা চামচ ধোনে পাউডার,স্বাদমতো নুন,২০০ মিলি টক দই।
- আরো পড়ুন: দই ইলিশ রেসিপি
doi katla recipe in bengali - দই কাতলা বানানোর পদ্ধতি:-
প্রথমে মাছগুলোকে সামান্য নুন ,হলুদ, তেল মাখিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলোকে হালকা লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে মালগুলোকে।
এবার ওই একি মাছ ভাজার তেলটা মধ্যে দিয়ে দেব তিনটি এলাচ, তিনটি লবঙ্গ, একটি তেজপাতা, তিনটি শুকনো লঙ্ক, তারপর এগুলো গরম হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা পেস্ট বানাতে হবে। পেস্টা বানানোর জন্য লাগছে একটা মিক্সচার মেশিনে দশটি গোটা কাজু, এক চা চামচ মৌরি, ২ চা চামচ পোস্ত তাতে সামান্য জল ঢেলে পেস্ট বানিয়ে নিতে হবে। এটা তোমরা সিলেও বেটে বানাতে পারেন।
এবার এই পেঁয়াজ ভাজাতে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর এটাকেও ভালো ভাবে মিশিয়ে নিন। এবারটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব কাজুর বানানো বানানোর পেস্টা পেস্টার সাথে পেঁয়াজটাকে ভালো করে কুক করে নিয়ে তার পর দিয়ে দেব সামান্য জিরে পাউডার, সামান্য ধনে পাউডার, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর গ্যাসের আঁচটাকে হালকা করে সামান্য কুক করে নিতে হবে। যতক্ষণ না মসলাটা থেকে তেল ছেড়ে আসছে ভালো করে কুক করে নিন। তারপর গ্যাসটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে কুক করে নিতে হবে। তারপর দিয়ে দেবে পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে গ্রেভিটা একটু ফুটে আসলে দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো এবার ঢাকাটা দিয়ে ৫ থেকে ৭ মিনিট খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে একদম লো রাখবো এরপর ঢাকা টা খুললে দেখবেন দই কাতলা একদম রেডি আর গরম গরম পরিবেশন করুন।
- আরো পড়ুন: দই পরোটা রেসিপি
.jpeg)