ঘরেই তৈরি করুন চিকেন বল - Chicken Ball Recipe in Bangla

আজ আমি Chicken Ball Recipe এই লেখাটির মাধ্যমে আপনাদের তোমাকে সঙ্গে শেয়ার করছি। বিকেলের জলখাবার হিসেবে বাঙালির প্রিয় খাদ্য হল চিকেন বল। যেকোনও চিনা ভাজা,ভুজির দোকানে গেলে দেখতে পাবে চিকেন চপ, চিকেন বল, চিকেন পকোড়া মেলেই। একদম বাঁধা ধরা যেন। অর্থাৎ বাঙালির বিকেলের জলখাবারে আয়োজনে চিকেন বল থাকবেই থাকবে। এই কথাটা কিন্তু একেবারেই মিলে যাবার মত। আজ আপনাদের তাই চিকেন দিয়ে চিকেন বল রান্নার সহজ রেসিপি জানাবো। যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে।তা হলে দেরি না করে লিখে ফেলুন।

ঘরেই তৈরি করুন চিকেন বল - Chicken Ball Recipe in Bangla


চিকেন বলের জন্য প্রয়োজনীয় উপকরণ:-

৩০০ গ্রাম মুরগির মাংস (হাড় ছাড়ানো ছোট ছোট করে কাটা)

১ টেবিল চামচ রসুন কুচি,

১ টেবিল চামচ আদা বাটা,

২ টেবিল চামচ পেঁয়াজ বাটা,

১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো,

১ টেবিল চামচ জিরা গুঁড়ো,

২ চা চামচ লেবুর রস,

১ টি মাঝারি সাইজের আলু,

হাপ কাপ বিস্কুটের গুঁড়া,

একটি পাউরুটি,

সাদা তেল পরিমাণমতো,

লবণ স্বাদ মতো,


চিকেন বল বানানোর পদ্ধতি:-

প্রথমে মাংসের হাড়গুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে মাংস আর আলু গুলোকে একসাথে সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ মাংস ও আলু একসাথে ভালো করে মাখিয়ে নিন।

এরপর এতে বাকি মসলা সব জাতীয় উপকরণ। মিশ্রন অনেক বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন।

এরপর বলের মতো গোল গোল করে তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন।

তারপর একটা কড়াইয়ের তেল ঢেলে তেলটা গরম হয়ে গেলে বল গুলোকে লালচে করে ভেজে নিন।


ব্যাস তাতে আপনার হয়ে যাবে গরম গরম চিকেন বল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!