অসাধারণ স্বাদের চিংড়ির মালাইকারি | নতুন বৌদির নুতন হাতের নতুন রান্না

chingri macher malaikari recipe  - চিংড়ি মাছের মালাইকারি হল বাঙালির গরম ভাত দিয়ে দুপুরে স্পেশাল খাবারের একটি পদ। যেকোনো রেস্টুরেন্ট বা দাবাতে এই চিংড়ি মাছের মালাইকারি স্পেশাল তরকারি হিসেবে এই চিংড়ি মাছ রান্নাটি পরিবেশন করা হয়।
চিংড়ি মাছের মালাইকারি – নতুন বৌদির হাতে ২০২৩


আসুন তাহলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কীভাবে বানাতে হয় দেখে নিন।


চিংড়ি মাছের মালাইকারি ঝটপট খুব সহজ ভাবে বানিয়ে ফেলুন।



চিংড়ির মালাইকারি বানাতে কি কি লাগবে - (Ingredients):

  • 500 গ্রাম - চিংড়ি মাছ
  • 50 গ্রাম - সরষের তেল 
  • 2 টেবিল চামচ - পেঁয়াজ বাটা
  • 1 টেবিল চামচ - আদা রসুন বাটা
  • 25 গ্রাম - ঘি
  • 1 টা - নারকেল
  • 1 টি কুচি - টমেটো
  • 1 চা চামচ - জিরে গুঁড়ো
  • 1 চা চামচ - হলুদ গুঁড়ো
  • 1 চা চামচ - লঙ্কা বাঁটা
  • 1 চা চামচ - কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • 1 ইঞ্চি - দারচিনি
  • 3 টি - এলাচ
  • 5 টি - লবঙ্গ
  • 3 টি - তেজপাতা
  • 1 চা চামচ - ধনে গুঁড়ো
  • 2 টেবিল চামচ - টক দই
  • 1 টেবিল চামচ - পোস্ত বাঁটা
  • 2 চা চামচ - গরম মশলা গুঁড়ো
  •  পরিমাণ মতো নুন  

 চিংড়ি মাছের মালাইকারি    

 প্রথমে নারকেল কুড়িয়ে মিক্সিতে বা সিলে বেঁটে ১ চামচ পানি দিয়ে ছাকনি দিয়ে দুধ বের করে নিন। এবার এটা আলাদা করে রাখতে হবে।

আরে 2 কাপ পানি দিয়ে ঐ নারকেল থেকেই আবার দুধটা ছেঁকে নিন। এই দুধ টা একটু পাতলা - এটাও আলাদা করে রাখতে নিন। মশলা কষার সময় এটা ব্যবহার করতে হবে।

কাশ্মিরি লঙ্কা গুঁড়ো,হলুদ,লঙ্কা বাঁটা ও গুঁড়ো মশলা জল দিয়ে পেস্ট বানিয়ে রাখুন।চিংড়ি মাছ গুলো পানি দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে।

ওই তেলেই ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ বাঁটা দিয়ে ভালো করে কষতে হবে তেল ছাড়া অবধি।

এরপর আদা রসুন বাঁটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার পেস্ট আর টমেটো গুলো দিতে হবে।মশলা ধরে এলে জলের পরিবর্তে নারকেলের পাতলা দুধটা মশলা কষার জন্য ব্যবহার করতে হবে কম আঁচে মশলা কষতে হবে।টমেটো গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়লে ওতে টক দই ও পোস্ত বাঁটা দিতে হবে। আবার কষে নিতে হবে।

তেল ছাড়লে নারকেলের বাকি পাতলা দুধটা দিয়ে চিংড়ি গুলো ছেড়ে দিতে হবে । ঘন দুধ টা অর্ধেকটা দিতে হবে। প্রয়োজনে একটু জল দেওয়া যেতে পারে।

এবার ওতে 2 টেবিল চামচ ঘি, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি , কাঁচা লঙ্কা গুলো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট কম আঁচে ফুটতে দিতে হবে 5 মিনিট পর ঢাকা খুলে বাকি নারকেল দুধটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। বাস তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারী।

প্রশ্ন - উওর - :

(১) চিংড়ি মাছ ভাজতে কত সময় লাগে?


উওর - দুই থেকে তিন মিনিট জোর।

(2) চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম কি?


উওর - আর্থোপোডা।

(3) গলদা চিংড়ি লেজ রান্না ?


উওর - প্রথমে গলদা চিংড়ির লেজ রান্না জন্য আগে থেকেই  ৪২৫ ডিগ্রী ফারেনহাইটে ওভেন ভাজা করতে হবে। গলদা চিংড়ির লেজ প্রস্তুত করার পরবর্তী ধাপ হল একটি ভাল ছুরি বা রান্নাঘরের কাঁচি দিয়ে অর্ধেক করে কাটা। তারপরে, গলিত মাখন দিয়ে ব্রাশ করার আগে লেজের উপর লবণ এবং মরিচ ছিটিয়ে দিন। গলদা চিংড়ির লেজ 8 জন্য বেক করা উচিত।

(4) গোল্ডা চিংড়ি কি ?


উওর - গোল্ডা চিংড়ি হচ্ছে বিশ্বের সবচেয়ে মিঠা জলের চিংড়ি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!