খুব সময়ে ঝটপট রেসিপি - Puti Macher Recipe in Bengali

 Hello friends,আজ আমি তোমাদেরকে খুবই সুস্বাদ্য একটা রেসিপি তৈরি করে দেখাবো।রেসিপি নাম পুঁটি মাছের রেসিপি খুবই সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পুঁটি মাছ রেসিপি আর রেসিপি খেতে খুবই সুস্বাদু খাবার আসুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন বাড়িতে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া য়ায় এই রকম পুঁটি মাছের রেসিপি।

খুব সময়ে ঝটপট রেসিপি - Puti Macher Recipe  in Bengali

সামগ্রী - Ingredients for Puti Macher Recipe

  • পুঁটি মাছ - 300 গ্রাম
  • মাঝারি সাইজের টমেটো কুঁচি - 1 টি
  • নুন - ½ চামচ
  • হলুদ গুঁড়ো - ½ চামচ
  • সরষে তেল - 50 মিলি
  • গোটা জিরে - ½ চামচ
  • পেঁয়াজ কুচি - 1 টি
  • চেরা কাঁচা লঙ্কা - 2 টি
  • রসুন বাটা - 1 চামচ
  • আদা বাটা - ½ চামচ
  • জিরে গুঁড়ো - 1/4 চামচ
  • ধনে গুঁড়ো - 1/4 চামচ
  • হলুদ গুঁড়ো - 1/4 চামচ
  • লঙ্কা গুঁড়ো - ½ চামচ
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - 1/4 চামচ
  • স্বাদমতো লবণ

পদ্ধতি - How to make Puti Macher Recipe in Bengali

Step 1

প্রথম পুঁটি মাছ গুলোকে ধুয়ে ভালো করে। তারপর একটা পাত্রে নিয়ে নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে নিন।

Step 2

তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন নুন, হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে রাখুন।

Step 3

ওরপর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন। আর টমেটো টাকেও কুচি কুচি করে কেটে নিন।

Step 4

এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন গোটা জিরে ½ চামচ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব।

Step 5

পেঁয়াজ টা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ওর চেরা কাঁচা লঙ্কা,রসুন বাটা 1 চামচ,আদা বাটা ½ চামচ, টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন।

Step 6

আদা, রসুন টমেটো ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিন জিরে গুঁড়ো 1/4 চামচ,ধনে গুঁড়ো 1/4 চামচ,হলুদ গুঁড়ো 1/4 চামচ,লঙ্কা গুঁড়ো ½ চামচ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ,স্বাদমতো লবণ এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নিব।

Step 7

এবার ওতে পরিমাণ মতো জল দিয়ে দেব জল টা ফুটে উঠলে ওতে ভাজা পুঁটি মাছ গুলোকে দিয়ে দিন গ্যাসের ফ্লেমে টাকে লো তে রেখে 10 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিন।

পুঁটি মাছের রেসিপি তৈরির - ভিডিও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!