Bhetki Macher Paturi Bengali Recipe :নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আপনাদের সবাইকে আমার JDsing.Online এ স্বাগত জানাই। আজ আমি নতুন একটা ভেটকি মাছের পাতুরি Recipe নিয়ে এলাম। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঘরে
ভেটকি মাছের রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদেরকে বলবো | এটা সম্পূর্ণ আমিষ রেসিপি।
ভেটকি মাছের ছবি
ভেটকি মাছের পাতুরি উপকরণ - Ingredients
✿- ১- কেজি ভেটকি মাছ
✿- পরিমাণ মতো - নুন
✿- ১/২ - লেবুর রস
✿- ১/২ চামচ আদা কুঁচি
✿- ১০০ গ্রাম কালো সরষে
✿- ৯০ গ্রাম সাদা সরষে
✿- ৩ চা চামচ পোস্তদানা
✿- ৮ টি কাজুবাদাম
✿- আর ১ টা বড় সাইজের কলাপাতা
✿- ১০ - ১২ টি কাঁচা লঙ্কা
✿- ১ চা চামচ হলুদ গুঁড়ো
✿- স্বাদমত নুন
✿- ১০০ মিলি সরষে তেল
✿- ২ চা চামচ টকদই
ভেটকি মাছের রেসিপি বানানো পদ্ধতি - How to make Bhetki Macher Paturi
১) প্রথমে মাছগুলোকে কেটে নিন। তারপর পর একটা বাটিতে পরিমাণ মতো জল ও নুন দিয়ে মিশিয়ে নিন।ওই জলের মধ্যে দিয়ে দিন কেটে রাখা মাছগুলো দিয়ে রেখে দিন ৩০ মিনিট মত।
২) এবার ৩০ মিনিট পরে মাছগুলোকে চেপে চেপে জলটা ভালো করে বের করে দিন।ওই মাছগুলো একটা সুতির কাপড়ের উপর রেখে দিন।
৩) ওই মাছগুলো একটা পাত্রে তুলে নিয়ে ওর মধ্যে লেবুর রস ও খুব সামান্য আদা কুঁচি দিয়ে মিশিয়ে নিন।
৪) তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি।কালো সরষে ও সাদা সরষে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখুন ৩৫ মিনিট মতো আর একই সঙ্গে দুটি বাটিতে ভিজিয়ে রাখুন পোস্ত ও কাজুবাদাম।
৫) এবার একটা বড় কলা পাতা কে কেটে গরম করেন নিন।
৬) তারপর ৩০ মিনিট হয়ে গেলে দুটো সরষে, কাজুবাদাম আর পোস্ত থেকে জল সরিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিন ওই সঙ্গে কাঁচা লঙ্কা আর ১ চামচ হলুদ, পরিমাণ মতো নুন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিন।
৭) এবার এগুলোকে সিলে বেঁটে নিন। বাটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ১০০ মিলি সরষে তেল আর টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৮) এবার ওই মসলাটা দিয়ে দিন।আগে থেকে মেরিনেট করা মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিন।
৯) এবার একটা কলাপাতা কাটার মধ্যে তার উপরে একটা মাছের পিস ,একটা কাঁচা লঙ্কা আর সামান্য সরষে তেল দিয়ে কলাপাতাটা মুড়ে নিন তারপর একটা দড়ির মাধ্যমে বেঁধে নিন।
১০) এবার একটা হাড়িতে ভাপিয়ে নিতে হবে ২৫ মিনিট মত।
১১) এবার ২৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পাতুরি গুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে।
FAQ
Ques -1: ভেটকি মাছ in english?
Ans: ভেটকি মাছ এশিয়া ও অস্ট্রেলিয়া
Barramundi নামে পরিচিতি।
Ques -2: ভেটকি মাছের দাম?
Ans: ৪০০ টাকা থেকে কেজি প্রায়ই হয়েছে ৫০০ টাকা।
Ques -3: পাতুরি অর্থ?
Ans: যে খাবার পাতায় মুড়ে বানানো হয় সেই খাবার পাতুরি হিসেবে পরিচিত।
Ques -4: ভেটকি মাছের স্বাদ কি ভালো
Ans: এইভাবে একবার রেসিপি করে খান মধুর মতো স্বাদ পাবেন।
Ques -5: পাতুরি কি?
Ans: "পাটুরি" শব্দের অর্থ পাতা।
.jpeg)
.jpeg)